খেলা

‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখা অনেক কঠিন’

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও বার্সেলোনা দুইটি অবিচ্ছেদ্য নাম। বলা যায় একে অপরের পরিপূরক। ক্যারিয়ার শুরুতে যে ক্লাবের হয়ে আলো ছড়িয়েছেন নতুন মৌসুমে সে ক্লাবের জার্সি জড়াতে পারবেন না তিনি।

রোববার (৮ই আগষ্ট) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এর মাধ্যমে ২১ বছরের সম্পর্কের অবসান ঘটলো তার।

প্রিয় তারকার এমন বিদায়ে শোক ছুঁয়ে গেছে বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। সম্প্রতি তিনি তার ফেসবুকে জানিয়েছেন নিজের কষ্টের কথা। মেসির বিদায়ের কিছু পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

তিান লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখা অনেক কঠিন। সে আমার সবচেয়ে পছন্দের ফুটবল খেলোয়াড় এবং তার কারণেই বার্সেলোনার সমর্থক হয়েছি আমি। এখন জানি না কার জন্য বার্সার খেলা দেখব। জাদুকরের জন্য শুভকামনা।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা