খেলা
টোকিও অলিম্পিক-২০২০

ম্যারাথনে সোনা ধরে রাখলেন কিপোজে

স্পোর্টস ডেস্ক: কেনিয়ার এলিড কিপোজে ম্যারাথনের রাজা হিসেবে আবারো নিজেকে প্রমাণ করেছেন। টেকিও অলিম্পিকে সোনা জয় করে নিজেকে যেন আরো অনেকটাই ছাড়িয়ে গেলেন।

বিশ্ব রেকর্ডধারী ৩৬ বছর বয়সী এই দুরপাল্লার রানার স্বর্ণ জয় করতে সময় নিয়েছেন ২ ঘন্টা ৮ মিনিট ৩৮ সেকেন্ড। ইতিহাসে তৃতীয় এ্যাথলেট হিসেবে টানা দ্বিতীয়বার সোনা জয় করার কৃতিত্ব দেখালেন কিপোজে।

২ ঘন্টা ৯ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে নেদারল্যান্ডের আবদি নাগেয়ে রুপা ও ২ ঘন্টা ১০ মিনিট সময় নিয়ে বেলজিয়ামের বাশির আবদি জিতেছেন ব্রোঞ্জ।

১৯৭২ সালে ফ্রাংক শর্টারের পর কিপোজে সবচেয়ে বেশী ব্যবধান অর্থাৎ ১ মিনিট ২০ সেকেন্ডে নাগেয়েকে পিছনে ফেলেছেন।

এটি ছিল কিপোজের ১৫টি ম্যারাথন প্রতিযোগিতায় ১৩তম শিরোপা। ২০১৩ সাল থেকে তিনি ম্যারাথনে অংশ নিয়ে আসছেন। এর আগের দিন তার কেনিয়ান সতীর্থ পেরেস জেপচিরচির নারীদের ম্যারাথনে টানা দ্বিতীয়বার সোনা পদক জয় করেছেন।

কোভিড-১৯ পরিস্থিতিতে যেখানে পুরো গেমসই দর্শকশুন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছেন সেখানে ম্যারাথনের ভেন্যু সাপোরোর রাস্তায় বেশ কিছু উৎসুক জনতাকে এ্যাথলেটদের উজ্জীবিত করতে দেখা গেছে।

টোকিও থেকে ৮০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরে ১৯৭২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। টোকিওর গরমের কথা চিন্তা করে ম্যারাথন প্রতিযোগিতাটি এই শহরে আয়োজনের সিদ্ধান্ত নেয় স্থানীয় আয়োজক কমিটি। রোববার এই প্রতিযোগিতায় ৪৫টি দেশের ১০৬ জন অংশ নেয়।

শেষ পর্যন্ত ৫০জন রানারের মধ্যে কিপোজের সঙ্গে আরো টিকে ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ইথিওপিয়ার লেলিসা ডেসিসা ও রিও গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী যুক্তরাষ্ট্রের গালেন রুপ। কিপোজের সঙ্গে তার আরো দুই সতীর্থ লরেন্স চেরোনো ও আমোস কিপরুটোও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা