খেলা

সিরিজ সেরাদের দৌড়!

নিজস্ব প্রতিবেদক: টানা তিন ম্যাচ জয়। আর চর্তুথ ম্যাচ হার। এর মধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল।

সোমবার (৯ আগষ্ট) পঞ্চম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সিরিজ। টাইগারদের অনেক প্রাপ্তির এই সিরিজের সেরা খেলোয়াড় কে হচ্ছেন?

সিরিজসেরার দৌঁড়ে এগিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সিরিজে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের। লো স্কোরিং এই সিরিজে ১১০.৭৫ স্ট্রাইকরেটে চার ম্যাচে ১০৩ রান তার। সেই সঙ্গে তিনি শিকার করেছেন তিনটি উইকেটও।

এই সিরিজে দুর্দান্ত বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। উইকেট নেওয়ার পাশাপাশি খুবই মিতব্যয়ী বোলিং করছেন তিনি।

গত দুটি ম্যাচে ৪ ওভারে মাত্র ৯ রান করে দিয়েছেন। সব মিলিয়ে ৭টি উইকেট শিকার করেছেন তিনি।সিরিজসেরা হওয়ার আলোচনায় রয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শও। লো-স্কোরিং সিরিজেও নিয়মিত রান পাচ্ছেন মার্শ। চার ম্যাচে ৩৮ গড়ে ১৫২ রান করেছেন তিনি।

সিরিজসেরা লড়াইয়ে রয়েছেন আরেক অজি ক্রিকেটার। তিনি হলেন জস হ্যাজেলউড। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

এছাড়া শেষ ম্যাচে দুর্দান্ত কিছু করে ফেললে সিরিজসেরার পুরস্কার জিততে পারেন শরিফুল ইসলাম কিংবা নাসুম আহমেদও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা