খেলা
কান্নায় মেসি

ইতি ঘটলো একটি অধ্যায়ের!

স্পোর্টস ডেস্ক: তখন প্রেস কনফারেন্স থমথমে বিরাজ করছিলো। কালো একটা মাস্ক পরে ঢুকলেন তিনি। তখন তার দিকে কোটি মানুষের অপেক্ষা। বলছি বার্সালোনার তারকা খেলোয়ার লিওনেল মেসির কথা। শুরু থেকে কিছু বলতে পারলেন না তিনি। কাঁদতে শুরু করলেন।

স্বামীর এমন অবস্থায় এগিয়ে আসলেন স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জে।

টিস্যুটা দিলেন তার কাছে। চোখ মুছতে মেসি নিলেন সেটি। অনেকক্ষণ পর কথা বলতে শুরু করলেন আর্জেন্টাইন তারকা। পুরো পৃথিবীকে স্বাক্ষী রেখে বললেন, ‘এটা আমার জন্য অনেক কঠিন’।

বার্সেলোনার নু ক্যাম্পে মেসির এই বিদায়ী সংবাদ সম্মেলন ঘিরে তৈরি হয়ে আবেগঘন এক পরিবেশ। ২১ বছরের একটা অধ্যায় শেষ হলো এবার।

২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা।

তারা জানায়, নতুন চুক্তির জন্য প্রস্তুত দুই ক্লাবই। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। পরে সংবাদ সম্মেলনে এসে সেটি ব্যাখ্যা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

বার্সায় স্বপ্নের মতো সময় কাটিয়েছেন মেসি। জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা যায়। সেই মেসি এবার ছাড়ছেন ক্লাব। ইতি ঘটলো ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা