খেলা
টোকিও অলিম্পিক-২০২০

পর্দা নামলো টোকিও অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেই এবার অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিক। যদি এবারের অলিম্পিক হওয়ার কথা ছিলো গত বছর অর্থাৎ ২০২০ সালে। কিন্তু মহামারি করোনা পিছিয়ে দেয় সেটি। এক বছর পিছিয়ে এবার অলিম্পিক হওয়ার আগেই ভর করেছিল নানা শঙ্কা। মহামারির মধ্যে অলিম্পিক হওয়া নিয়ে হয়েছিল নানা সমালোচনা।

১৭ দিনের ক্রীড়াযজ্ঞ শেষ হলো। পর্দা নামল টোকিও অলিম্পিকের। বর্ণিল উৎসবে শুরু হয়েছিল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। পর্দাও নেমেছে একইভাবে। প্রায় তিন ঘণ্টাব্যাপী নানা আনুষ্ঠানিকতায়।

শেষ অবধি টোকিওতেই হয়েছে অলিম্পিক। শেষদিনের নাটকীয়তায় ৩৪ সোনা নিয়ে শীর্ষে থেকেই আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ৮৩ দেশ এবার বিভিন্ন ইভেন্টের ফাইনালে খেলেছে।

টোকিওতে মিলন মেলা বসেছিল ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের। সঙ্গে ছিল আরও কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি। আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষ অংশ ছিলেন এবারের আসরের।

৪৩ দল নিজেদের নাম তুলেছে পদক তালিকায়। সোনা জেতে ২৩টি দেশ। ১২টি অলিম্পিক রেকর্ডের সঙ্গে হয়েছে তিনটি বিশ্ব রেকর্ড। এছাড়া ২৮টি এরিয়া রেকর্ড ও ১৫১টি জাতীয় রেকর্ড হয়।

সমাপনী অনুষ্ঠানে টোকিওর মেয়র ইউরিকো কোইকে পতাকা তুলে দেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের হাতে। এরপর তিনি তা তুলে দেন আগামী আসরের আয়োজক শহর প্যারিসের মেয়র আন হিদালগুর হাতে।

টোকিও অলিম্পিকে ৩৯টি সোনা, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জসহ ১১৩টি পদক নিয়ে শীর্ষে থাকল যুক্তরাষ্ট্র। চীন ৩৮টি সোনা ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জসহ ৮৮টি পদক নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা