খেলা

আইপিএলের বাকি অংশ খেলাতে পারবে সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হয়ে যায়। তবে আইপিএল বাকি অংশ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুইজন।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান।

আইপিএলের বাকি অংশে এই দুইজন থাকবেন কি না এই নিয়ে সংশয় ছিল। বিশেষত বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা ছিল। তবে মঙ্গলবারই জানা যায় আইপিএলের সময় হওয়ার কথা যে ইংল্যান্ড সিরিজের, সেটি পিছিয়ে গেছে।

এরপর বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে সাকিব-মুস্তাফিজের। তাদের আইপিএলের বাকি অংশে খেলাটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বিসিবি। কারণ সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের পরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা