খেলা

এবার ফ্রাঞ্চাইজি প্রো কাবাডি বাংলাদেশে!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলোও কয়েক বছর ধরেই দেশে ফ্রাঞ্চাইজি প্রো কাবাডি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো আলোর মুখ দেখেনি সেটি। এদিকে থেকে এশিয়ান গেমসে নিয়মিত পদক আসতো বাংলাদেশর। তবে গত এশিয়াডে কাবাডি থেকে আসেনি কোন পদক।

তাই কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটি খেলাটিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত করতে চায়।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘আমরা গত এপ্রিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট করেছি। সামনে ভারতের আদলে ফ্রাঞ্চাইজি প্রো কাবাডি আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

করোনাকাল কেটে গেলে ফ্রাঞ্চাইজি কাবাডি আয়োজনের অঙ্গীকার ফেডারেশনের সাধারণ সম্পাদকের, ‘আমরা কিছু কাজ এগিয়ে এনেছিলাম। করোনার জন্য আর সেভাবে অগ্রসর হইনি। কারণ কাবাডি বডি কনট্যাক্ট খেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার উদ্যোগী হবো।’

করোনা পরিস্থিতির মধ্যে ভারত প্রো কাবাডি আয়োজন করছে। বাংলাদেশ থেকে এবার সর্বোচ্চ সংখ্যক ৮ জন ভারতের প্রো কাবাডিতে ডাক পেয়েছেন।
এটিকে বাংলাদেশের কাবাডির জন্য বিশেষ ইতিবাচক হিসেবে দেখছেন তিনি, ‘বাংলাদেশের কাবাডির জন্য এটি অত্যন্ত সুখবর। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সব সময় তাদের পাশে থাকবে।’

বাংলাদেশের কাবাডিতে খেলোয়াড়েরা মূলত সার্ভিসেস বাহিনীর হয়ে খেলা। জেলা দল ও অন্য খেলোয়াড়েরা তেমন সুবিধা পান না।

এজন্য সকল খেলোয়াড়দের জন্য কাবাডি ওয়েলফেয়ার ট্রাস্ট করেছে ফেডারেশন, ‘কাবাডি কেন যে কোন খেলায় মূল খেলোয়াড়রা। তাদের আর্থিক নিরাপত্তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমরা ওয়েলফেয়ার ফান্ড করেছি।’

গত কয়েক বছর বাংলাদেশের কাবাডি পরিচালিত হচ্ছে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের দ্বারা। কাবাডির অনেক সংগঠকরা কিছুটা দূরে থাকলেও পুলিশের শীর্ষ কর্তারা কাবাডি ফেডারেশনে যুক্ত হওয়ায় কাবাডির চেহারা কিছুটা বদলেছে। পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে বড় সুন্দর ভবন হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা