খেলা

‘আমরা চেষ্টা করব যেন নিজেদের প্রমাণ করতে পারি’

স্পোর্টস ডেস্ক: নানা জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয়ের বড় সুযোগ দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে পারলে সাফল্য আসবে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২ আগস্ট) সিরিজ শুরু উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বলেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন ‘আমাদের দলের জন্যও বড় সুযোগ, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ আমাদের দক্ষতা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি ঘরের মাটিতে শক্তিশালী একটি দল, আমরা চেষ্টা করব যেন নিজেদের প্রমাণ করতে পারি’

মূলত অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত তারকা ক্রিকেটার না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে এই সিরিজে অজিদের হারানোর বড় সুযোগের কথা জানান টি-টোয়েন্টি অধিনায়ক। অস্ট্রেলিয়ার এই দলে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ নেই ইনজুরির কারণে।

ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় তারকারা নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। ফিঞ্চের পরিবর্তে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।

এই অজি দলে তাদের অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন। আপনি র‍্যাংকিংয়ের যত ওপরের দলই হোক না কেন; যদি আপনি নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারেন, তাহলে আপনি যে কাউকেই হারাতে পারেন। হ্যাঁ, তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আসেনি। একই সময় আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আমরা মিস করছি। আমরা লিটনকে মিস করছি, তামিমকে মিস করছি, মুশফিককে মিস করছি।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পরের ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

এর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি ম্যাচ খেলেছে; বিশ্বকাপে মুখোমুখি হওয়া এই ৪টি ম্যাচেই হারতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে অজিদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা