খেলা
টোকিও অলিম্পিক

জার্মানির কাছে হার, স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: না এবারো হলো না। বারবার সেই জার্মানি। কাছাকাছি গিয়ে আবারো স্বপ্নভঙ্গ হলো। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনটি বিশ্বকাপ স্বপ্ন তো শেষ হয়েছে এই জার্মানদের কাছেই। এবার ফুটবলে নয়। এবার টোকিও অলিম্পিকের হকিতে কোয়ার্টার ফাইনালে জার্মানদের কাছেই হেরেছে আলবিসেলেস্তেরা।

টোকিওর ওই হকি স্টেডিয়ামের উত্তর পিচে জার্মানির বিপক্ষে প্রথম কোয়ার্টারে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। তবে এরপর তিনটে পেনাল্টি কর্নারই লড়াই থেকে ছিটকে দিয়েছে দলটিকে।

ম্যাচের ১৯তম মিনিটে জার্মানি প্রথম গোল জড়ায় সোনা ধরে রাখার মিশনে টোকিও আসা আর্জেন্টাইনদের জালে। লুকাস ভিন্ডফেডারের নিচু পেনাল্টি কর্নারটা আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান ভিভালদিকে কোনো সুযোগ না দিয়েই জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জার্মানরা আরও একটা গোল পায়, এবারও পেনাল্টি কর্নার থেকেই। এবার টিম হের্জবার্চের স্টিক থেকে আসে গোলটা। জার্মানরা তৃতীয় গোলটাও পেয়েছে পেনাল্টি কর্নার থেকে। করেছেন প্রথম গোলদাতা ভিন্ডফেডার।

এরপর কাসেয়া শুথের কল্যাণে একটা গোল অবশ্য পেয়েছিল আর্জেন্টিনা, তবে ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ম্যাচটা চলে গিয়েছিল ধরাছোঁয়ার বাইরে, সোনার আশাও।

ফলে ৩-১ গোলের জয় নিয়ে শেষ চারে উঠে যায় জার্মানি। যদি এর আগে রিও অলিম্পিকেও তো জার্মানিকে হারিয়েই পৌঁছে আর্জেন্টিনা গিয়েছিলো ফাইনালে।তাতে নেওয়া হয়ে যায় রিওতে আগের আসরের সেমিফাইনালে হারের বদলাও। সেবার তাও ব্রোঞ্জ ফাইনাল জিতে নিজেদের সান্ত্বনা দিয়েছিল জার্মানরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা