খেলা

অনুশীলনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দল

ক্রীড়া ডেস্ক : দুই দিন আগে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দলের তিন দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে শনিবার (৩১ জুলাই)। করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ নিয়ে রোববার (১ আগস্ট) অনুশীলনে নেমেছে অজি ও টাইগাররা।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কঠিন শর্তের জালে আবদ্ধ করে সফরে এসেছে অস্ট্রেলিয়া। তাদের শর্ত মেনে দুই দলের জন্য পুরো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ভাড়া নিয়েছে বিসিবি। সেখানে ঘাঁটি গেড়েছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা।

গেটলক স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা। তার আগে রোববার অনুশীলনে নামে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন করবে সফরকারী অস্ট্রেলিয়াও।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। ‘হোম অব ক্রিকেট’ লাগোয়া ইনডোরের ন্যাচারাল টার্ফ এবং শেরেবাংলার আউটফিল্ডে প্র্যাকটিস করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফ্লাডলাইটের আলোয় শেরেবাংলা ও বিসিবি ইনডোরে নিজেদের ঝালিয়ে নেবে অস্ট্রেলিয়ানরা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা