খেলা
কোয়ারেন্টাইনের পর

ইনডোরে চলছে টাইগারদের অনুশীলন

নিজস্ব প্রতিবেদক: ঝুম ঝুম করে বৃষ্টি, আবারো কখনো রোদ। এইতো কয়েকদিনের আবহাওয়া। আজ সকালে তার ব্যতিক্রম নয়। রাজধানীতে সকালে বৃষ্টির কারণে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শুরুর দিকে ঘন্টাখানেক পর ৩০ মিনিট বন্ধ থাকলো। যা এখন চলছে ইনডোরে।

মঙ্গলবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সকালে অনুশীলন শুরু করেছে টিম বাংলাদেশ।

সূচি মোতাবেক সকাল ১০টায় নির্ধারিত সময়েই মাঠে এসে উপস্থিত রিয়াদ, সাকিব, সৌম্যরা। শুরুতে ১৫ মিনিট ফুটবল খেলে শরীর গরম করে নেয়া। তারপর মূল ট্রেনিং মানে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরুর আগে প্রায় আধঘন্টা শেরে বাংলার আউট ফিল্ডে ক্যাচিং আর থ্রোয়িং সেশন করলেন ক্রিকেটাররা।

ফিল্ডিং কোচ ছাড়া অন্য স্পেশালিষ্ট কোচরাও দল বেধে নিচু ও মাঝারি উচ্চতার ক্যাচ এবং উইকেট সোজা থ্রোয়িং প্র্যাকটিস করালেন। এরপরই শুরু হয়ে গেল বৃষ্টি। বেলা ১১টার সামান্য পর বৃষ্টি নামায় প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অনুশীলন। ক্রিকেটাররা তখন শেরে বাংলার ড্রেসিংরুমে বন্দী।

বৃষ্টি কমার পর আর শেরে বাংলার ন্যাচারাল টার্ফে খোলা আকাশের নিচে অনুশীলন করার মত অবস্থা ছিল না। অগত্যা ইনডোরের ভেতরেই শুরু হলো সৌম্য, নাইম, সাকিব, রিয়াদ, মিঠুন, মোসাদ্দেক, সোহান, আফিফ, শামীমদের ব্যাটিং অনুশীলন।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা