খেলা

মেসিদের বিপক্ষে ম্যাচের আগে রোনালদোদের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: নানা আলোচনা হচ্ছে তাদের নিয়ে। বলছি আগামী ৮ আগস্ট প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বার্সেলোনা ও জুভেন্টাস ম্যাচ নিয়ে। তবে এর আগেই দুঃসংবাদ পেলো জুভেন্টাস। এক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় পুরো স্কোয়াডকে পাঠিয়ে দেয়া হয়েছে আইসোলেশনে।

জুভেন্টাসের তিউনিশিয়ান মিডফিল্ডার হামজা রাফিয়ার নমুনায় পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। এ কারণে পুরো দলই এখন আইসোলেশনে।

পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসার আগে আইসোলেশনে থেকেই বিশেষ ব্যবস্থায় অনুশীলন চালিয়ে নিতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। তবে হামজা রাফিয়াকে পুরো দল থেকে আলাদা হয়ে আগামী দশদিনের জন্য কোয়ারেন্টাইনেই থাকতে হবে।

ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্যবিধি মোতাবেক, নিয়মিত পরীক্ষায় হামজা রাফিয়া কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুরো দল এখন আইসোলেশনে। দলের কেউই বাইরের কারও সংস্পর্শে আসতে পারবে না এখন।’

জুভেন্টাসের সবাই আইসোলেশনে চলে যাওয়ায় বার্সার বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ নিয়েও একটা আবছা সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে আশার কথা হলো, স্কোয়াডের অন্য কারও মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তাই নির্ধারিত সময়ের আগেই হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ খেলার জন্য তৈরি হয়ে যেতে পারবেন রোনালদোরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা