খেলা

আর্জেন্টিনাকে ‘বিদায় ছোটভাই’ বলে খোঁচা ব্রাজিলের!

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচ বিশ্ব ফুটবলের অন্যতম জমজমাট লড়াই। এবারের টোকিও অলিম্পিকে তেমন সুবিধা করতে পারি নি আর্জেন্টিনা। যার ফলে নানা মাধ্যম থেকে কথা শুনতে হয়েছে তাদের।

শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ড্র, তাতেই নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার অলিম্পিক থেকে বিদায়। এরপর ব্রাজিলিয়ান খেলোয়াড় ডগলাস লুইজ ইনস্টাগ্রামে ‘বিদায় ছোটভাই’ বলে খোঁচা দিয়েছিলেন আর্জেন্টিনাকে।

খোঁচা খেয়ে অবশ্য চুপ থাকেনি আর্জেন্টাইন ফুটবলাররাও। রদ্রিগো ডি পল, আর এমিলিয়ানো মার্টিনেজই যেমন খোঁচার জবাব দিলেন পাল্টা খোঁচায়।

বুধবার স্পেনের সঙ্গে পিছিয়ে পড়েও ড্র করে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে অলিম্পিক থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের।

এরপরই লুইজ ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড দেন। যেখানে রিশার্লিসন, ম্যাতিয়াস কুনহা, রেইনিয়ার জেসুস আর লুইজ নিজে ছিলেন, হাত দেখিয়ে বিদায় জানাচ্ছিলেন। সেখানে লিখেছিলেন, ‘বিদায় ছোটভাই’। সেটা আবার রিশার্লিসন নিজেও রিপোস্ট করেছেন নিজের স্টোরিতে।

এর জবাব আসে আর্জেন্টিনার পক্ষ থেকে। রদ্রিগো ডি পল প্রথমে খোঁচা দেন রিশার্লিসনকে। কোপা আমেরিকার ফাইনালের একটা ছবি দিয়ে সেখানে জুড়ে দেন একটা শিরোপার ইমোজি।

যদিও পরে তিনি তা ডিলিটও করে দিয়েছেন নিজের স্টোরি থেকে।

রিচার্লিসনের এই স্টোরির পর অবশ্য আর কোনো উত্তর দেননি ডি পল ও আর্জেন্টিনার ফুটবলাররা। তবে এ দুই দেশের ফুটবলার অনলাইন লড়াইটা চরম উপভোগ করছেন ফুটবলপ্রেমীরা। এরই মধ্যে তাদের স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা