খেলা
রুদ্ধশ্বাস লড়াই

বিশ্বরেকর্ড গড়ে সাঁতারে চীনের সোনা

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে এবার টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। শুরু থেকে নানা ধারণে অঘটন ঘটছে। ঘটতেছে আবার নানা ধারণের বিশ্ব রের্কড। এবারের টোকিও অলিম্পিকের নারী ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে রেকর্ড ভাঙল তিনটি দল। লড়াইটাও হলো সমানে সমানে। সেই সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়াকে বিশ্বরেকর্ড গড়ে হারাতে হয়েছে চীনকে।

তাতে চলতি অলিম্পিকের এই ইভেন্টে সোনাটাও নিশ্চিত করলেন চীনা মেয়েরা।

এমনিতে অলিম্পিকে চীনের আধিপত্য বেশ। কিন্তু নারী ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে দেশটির সোনা জয়ের হয়তো করেননি কেউ। সে অভাবনীয় কাজটাই করেছেন ইয়্যাং জুনজুয়ান, ত্যাং মুহান, জ্যাং উফেই, ও লি বিংজি। ৭:৪০.৩৩ মিনিট সময়ে ৪ গুণিতক ২০০ মিটার রিলে শেষ করে গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড।

ইয়্যাংয়ের কল্যাণে লড়াইয়ের প্রথম খণ্ডযুদ্ধে জয় পায় চীন। এ সময় অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয়, কানাডা ছিল তালিকার তিনে। এমা ম্যাককেওনের কল্যাণে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় ধাপে জেতে অস্ট্রেলিয়া, গড়ে ফেলে স্প্লিট রেকর্ডও।

এ সময় কানাডাকে পেছনে ফেলে তালিকার শীর্ষ তিনে উঠে আসে যুক্তরাষ্ট্র। এরপর শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও চীন, তিনটি দলই। তবে এ লড়াইয়ে শেষমেশ বিজয়ীর হাসিটা হাসে চীন। ৭:৪০.৩৩ মিনিটে লড়াই শেষ করে বিশ্বরেকর্ডটাও গড়ে ফেলে চীন।

৭:৪০.৭৩ মিনিটে লড়াই শেষ করে যুক্তরাষ্ট্র, আমেরিকান রেকর্ডও গড়ে ফেলে তারা। ৭:৪১.২৯ মিনিট সময় নিয়ে অস্ট্রেলিয়াও গড়ে ফেলে ওশেনিয়ান রেকর্ড। তবে তাতে অবশ্য চূড়ান্ত লক্ষ্যটা অর্জিত হয়নি দল দুটোর, সন্তুষ্ট থাকতে হয়েছে যথাক্রমে রূপা ও ব্রোঞ্জপদক নিয়ে।

বৃহস্পতিবার দাপট দেখিয়েই জিতেছে চীন। তাদের দাপুটে পারফরম্যান্সে আগের বিশ্বরেকর্ডকে ছাড়িয়ে গিয়েও হতাশ হতে হয়েছে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়াকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা