খেলা
টোকিও অলিম্পিক ২০২০

প্রথম বিশ্বরেকর্ড করলো অস্ট্রেলিয়ার নারীরা

স্পোর্টস ডেস্ক: প্রথম বিশ্বরেকর্ডের দেখা পেল টোকিও অলিম্পিকে । স্বর্ণপদক তো জিতেছেই, ভেঙে দিয়েছে বিশ্বরেকর্ডও কাজটি করেছেন অস্ট্রেলিয়ার নারী সাঁতারু দল। ধরে রেখেছেন নিজেদের আধিপত্য । ৪X১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে রেকর্ডটি গড়েছে দেশটি।

রোববা (২৫ই জুলাই) সকালে টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত এই ইভেন্ট শেষ করতে অস্ট্রেলিয়ার চার সাঁতারু কেইট ক্যাম্পবেল, এমা ম্যাককিওন, মেগ হ্যারিস ও ব্রন্টি ক্যাম্পবেল সময় নিয়েছেন মোটে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ড। তাতেই ভাঙা হয়ে যায় তাদের নিজেদের গড়া আগের বিশ্বরেকর্ডটি।

এর আগের রেকর্ডটি ছিল ৩ মিনিট ৩০.০৫ সেকেন্ডের। ইভেন্টে রৌপ্য পদকটি পেয়েছে কানাডা। আর ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।

লন্ডন ও রিও অলিম্পিকসে স্বর্ণ জেতা অস্ট্রেলিয়া দলের সাঁতারু কেইট ক্যাম্পবেল বিশ্বরেকর্ডের পর বলছিলেন, ‘অনেক সাধনার পর মিলেছে এই সাফল্য। বছরের পর বছর আমাদের পরিশ্রম করতে হয়েছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা