খেলা

সানিয়াদের বিদায়

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে মধ্যে এবার অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিক-২০২০। অলিম্পিকে টেনিসে মহিলাদের ডাবলসে অবিশ্বাস্য ভাবে হেরে ছিটকে গেলেন সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না। জয়ের থেকে এক গেম দূরে থেকে ম্যাচ বের করতে ব্যর্থ হন তারা।

প্রথম রাউন্ডে ইউক্রেনের লুডমিলা কিচেনক এবং নাদিয়া কিচেনকের বিরুদ্ধে নেমেছিল সানিয়া-অঙ্কিতা জুটি। নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রেখেই প্রথম সেট ৬-০ গেমে জিতে নেন তারা। প্রথম থেকেই সানিয়া এবং অঙ্কিতাকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল।

একই ছন্দ বজায় ছিল দ্বিতীয় সেটেও। একসময় সানিয়ারা ৫-৩ গেমে এগিয়ে যান। সেখান থেকে আচমকাই ঘুরে দাঁড়ায় কিচেনক জুটি। ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে একটিও পয়েন্ট পাননি সানিয়ারা। টাইব্রেকারে ৭-০ জিতে ম্যাচ ১-১ করে দেয় কিচেনক জুটি।

নিয়ম মতো তৃতীয় সেট হওয়ার কথা ছিল টাইব্রেকারের নিয়মেই। সেখানে ১০-৮ পয়েন্টে সানিয়াদের হরিয়ে দেয় কিচেনক জুটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা