খেলা

২৫ এর অদ্ভুত মিল

স্পোর্টস ডেস্ক: কাকতালীয় পুরো বিষয়টাই হয়তো। নানা হলে এমন হয়েতো না। এমন অদ্ভুত মিলের কথা মাঝে মধ্যে বইয়ের পাতায় শোনা গেলেও বাস্তবে দেখা গেল যেন এবার। ভারতীয় অধিনায়ক-উইকেটরক্ষকের সঙ্গে শ্রীলঙ্কার অধিনায়ক ও উইকেটরক্ষকের এমন অদ্ভুত মিল দেখে হতবাক সবাই।

থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বহু প্রতীক্ষিত সেই সিরিজ শুরু হল। ভারতের মূল দল যখন ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলার অপেক্ষায়, তখন আরেকটি জাতীয় দল তৈরি করে তারা পাঠিয়েছে শ্রীলঙ্কার মাটিতে। যার কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক শিখর ধাওয়ান।

প্রথম একদিনের ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হলো শিখর ধাওয়ানের ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা। এই একদিনের ম্যাচেই তৈরি হলো এমন একটি অদ্ভূত পরিসংখ্যান, যা ভারত এবং শ্রীলঙ্কাকে একবিন্দুতে এনে মিলিয়ে দিয়েছে।

একদিনের ক্রিকেট ইতিহাসে ঘেঁটে দেখা যাচ্ছে, ভারত এবং শ্রীলঙ্কার দুই দলেরই পরিসংখ্যান হুবুহু এখন এক। ভারতের ২৫তম অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে অভিষেক হল শিখর ধাওয়ানের। উল্টোদিকে দাসুন শানাকার অধিনায়ক হিসেবে অভিষেক হলো আজ। কাকতালীয়ভাবে শ্রীলঙ্কারও ২৫ তম অধিনায়ক হচ্ছেন তনি।

এখানেই শেষ নয়। ইশান কিশান আবার ভারতের ২৫তম উইকেটরক্ষক হিসেবে এদিন মাঠে নামলেন। প্রসঙ্গতঃ জন্মদিনের দিনই জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে ইশানের অভিষেক হল। উল্টোদিকে আবার শ্রীলঙ্কার মিনোদ ভানুকারও ২৫তম উইকেটরক্ষক হিসেবে ভারতের বিরুদ্ধে অভিষেক হল।

পুরো বিষয়টা নিতান্তই কাকতালীয়। তবে প্রতিপক্ষ দলের মধ্যে এমন অদ্ভূত মিল সহজে খুঁজে পাওয়া যায় না। ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে এদিন শুধু ইশান কিশান নন, সুর্যকুমার যাদবেরও অভিষেক হয়েছে।

এর আগে অবশ্য একইসঙ্গে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দুই তারকা ইশান কিশান এবং সূর্যকুমার যাদবের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা