খেলা

রক্তাক্ত হয়ে মাঠ থেকে চলে গেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ। টসে জিতে এবার ব্যাটিং নিলেও সতীর্থরা ঠিকভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারেনি ব্রেন্ডন টেলরের।

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট পড়ছে জিম্বাবুয়ের। এ প্রতিবেদন লেখার সময় পঞ্চম উইকেটটি পড়েছে সফরকারীদের। সাকিবের দ্বিতীয় শিকার ডিওন মায়ার্স।

এর আগে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে বাংলাদেশ শিবিরে। রক্তাক্ত হয়েছে স্পিনার মেহেদী হাসান মিরাজের আঙুল। চোট পেয়ে ওভার অসমাপ্ত রেখে মাঠ ছেড়েছেন তিনি।

জানা গেছে, বল-ব্যাটের মাঝে পড়ে এই অফ স্পিনারের আঙুল কেটে গেছে।

নিজের ওভারেই এই দুর্ঘটনার শিকার হন মিরাজ। ওয়েসলি মাধেভেরে স্ট্রেইট শট নেন । নন স্ট্রাইকার ব্যাটসম্যান ডিওন মায়ার্স অহেতুক এগিয়ে রেখেছিলেন ব্যাট। তৎপরত মিরাজ ফিল্ডিং করতে গেলে তার ডান হাত পড়ে যায় বল-ব্যাটের মাঝে। এত বেশ ব্যথা পান মিরাজ, তার আঙুলও কেটে যায়।

ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও বল করার মতো উপযোগী অবস্থানে নেই মিরাজ। মাঠ ছাড়তে হয়েছে তাকে। তার সেই অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন।

এ প্রতিবেদন লেখার সময় ৪১ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৫ উইকেটে ১৮৮। মায়ার্স ৪৬ ও সিকান্দার রাজা ১০ রানে ব্যাট করছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা