খেলা

আর্জেন্টিনার কোপা জয় চমক চীনের

স্পোর্টস ডেস্ক: এক সপ্তাহ পূর্ণ হলো আর্জেন্টিনার সেই ঐতিহাসিক জয়ের। এদিকে লিওনেল মেসির জন্য ভালোবাসা শুধু আর্জেন্টিনাতেই নয় ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেও। জয়ে উল্লাস যেন কোনো সীমানাই মানছে না। গতকাল চীনে দেখা মিলেছে অভিনব এক প্রকার উদযাপনের। সাংহাইয়ের বিখ্যাত বানিজ্যিক ভবনের গোটা রঙটাই বদলে গেল আর্জেন্টিনার রঙে!

চীনের সাংহাইয়ে এক্সপো এক্সিস বদলে গিয়েছিল আকাশি সাদা রঙে। তার মধ্যমণি আর কে হবেন মেসি ছাড়া? দালানের বিশাল বিশাল দেয়ালে ছয় বারের ব্যালন ডি’অর বিজয়ীর চেহারা ভেসে উঠল, যাতে তিনি তার কিংবদন্তিতুল্য ১০ নম্বর জার্সি পরে শট নিচ্ছেন।

নয়নাভিরাম এই লাইট শো দেখতে সেদিন এখানে হাজির হয়েছিলেন কমপক্ষে হাজার দশেক মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামী মাসে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের কথা চলছে চীনে!

তবে মেসিদের জয়ে ভিনদেশীদের উদযাপন এটাই প্রথম নয়। সে রাতেই মারাকানা স্টেডিয়ামের বাইরে মেসির আর্জেন্টিনার কোপা জয়ে শামিল হয়েছিলেন ব্রাজিলিয়ান সমর্থকরা। তখনই বেশ কিছু এশিয়ান আর্জেন্টিনা ভক্তের প্রতিক্রিয়ার ভিডিও আন্তর্জালে ছড়িয়ে পড়েছিল। যেখানে চীনের কয়েকজনকে রীতিমতো আনন্দের কান্নাও কাঁদতে দেখা গিয়েছিল!

বাংলাদেশের কথা তো রীতিমতো ছাপা হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই! যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা উত্তেজনায় জরুরী অবস্থার কথা উঠে এসেছিল। এরপর আর্জেন্টিনা যখন কোপা জিতল তখন বাংলাদেশে আনন্দ মিছিলের ভিডিও দারুণভাবেই প্রচারিত হয়েছিল আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে। উদযাপনে এমন চিত্র ফুটে উঠে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা