খেলা

চমক নিয়ে আসছে ২০২২ আইপিএল

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারির কারনে মাঝপথে আটকে আছে ২০২১ সালের আইপিএল আসর। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২০২২ সালের আইপিএল আসর নিয়ে ভাবতে শুরু করেছে। পরবর্তী মৌসুমে বেশ কিছু বড় চমকের কথাও ভাবছেন তারা।

২০১১ সালের আসরে সবচেয়ে বেশি ১০ দল নিয়ে হয়েছিল এ মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পরের দুই বছর অংশ নিয়েছিল ৯টি দল। এরপর থেকে ৮ দল নিয়েই হয়ে আসছে আইপিএলের খেলা।

২০২২ সালে ফের ১০টি দল নিয়ে খেলবে আইপিএল। আর এজন্য আগামী মৌসুমের আইপিএলের আগে মেগা অকশনের আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। এই অকশনের নিয়মেও আসছে পরিবর্তন।

আগে হওয়া সব মেগা অকশনে তিনজন খেলোয়াড়কে ধরে রাখার (রিটেইন) সুযোগ ছিল দলগুলোর সামনে। পাশাপাশি রাইট টু ম্যাচ কার্ড ছিল আরও দুইটি। তবে এবারের মেগা অকশনে আগের দলের ৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে দলগুলো।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের নিলামের আগে ৪ খেলোয়াড়কে ধরে রাখতে পারবে দলগুলো। এক্ষেত্রে সর্বোচ্চ দুইজন বিদেশি কিংবা সর্বোচ্চ তিনজন দেশি খেলোয়াড়কে দলে রেখে দিতে পারবে তারা। এবারের আসর নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব না হলেও পরবর্তী আসর নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ করতে চায় আয়োজকেরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা