খেলা

ফ্রি-কিকে অবিসংবাদিত মেসি

ক্রীড়া ডেস্ক: গেল এক দশকে নিজের এই দক্ষতা বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এমনটাই বলছে পরিসংখ্যান। ২০১১ সালে মেসির ফ্রি-কিকে গোল সংখ্যা ছিল মাত্র চারটি। আর রোনালডোর ৩০টি। ২০২১ সালে এসে সেটি হয়ে দাঁড়িয়েছে মেসির ৫৮ ও রোনালডোর ৫৭।

ঘটনাটা ম্যাচের ৯২ মিনিটের। ইকুয়েডরের বক্সের কিনারায় আনহেল দি মারিয়াকে ফাউল করেন ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ে। সঙ্গে সঙ্গে পেনাল্টির দাবি জানান আর্জেন্টিনার খেলোয়াড়রা।

ইনকাপিয়েকে লাল কার্ড দেখান রেফারি। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দের দাবি কানে তোলেননি। পেনাল্টির বদলে দিলেন ফ্রি-কিকের নির্দেশ। রেফারির এই নির্দেশে কিছুটা কী খুশি হয়েছিলেন লিওনেল মেসি? কারণ পেনাল্টির চেয়ে ফ্রি-কিকেই তিনি বেশি স্বচ্ছন্দ্য। সেটা জানার উপায় না থাকলেও, কী হতে যাচ্ছে সেটা মোটামুটি সবাই জানতেন। নিঁখুত এক ফ্রি-কিকে আর্জেন্টিনাকে বড় জয় পাইয়ে দেন মেসি।

গত এক দশকে বিশ্বের সেরা ফ্রি-কিক এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেসি। বর্তমানে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ফ্রি-কিক থেকে করা তার গোলসংখ্যা ৫৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালডোর চেয়ে একটি বেশি গোল তার।

পরিসংখ্যান বলছে এক দশকে নিজের এই দক্ষতা বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০১১ সালে মেসির ফ্রি-কিকে গোল সংখ্যা ছিল মাত্র চারটি। আর রোনালডোর ছিল ৩০টি।

২০২১ সালে এসে সেটি হয়ে দাঁড়িয়েছে মেসির ৫৮ ও রোনালডোর ৫৭। অর্থাৎ গত এক দশকে রোনালডো ফ্রি কিক থেকে গোল করেছেন ২৭টি। আর মেসি করেছেন তার দ্বিগুণ, ৫৪টি।

এবারের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মোট ৫৬টি ফ্রি-কিক নেওয়া হয়েছে। যার মধ্যে মাত্র দুটিতে এসেছে গোল। দুটিই মেসির পা থেকে। চিলির বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। আর দ্বিতীয়টি রোববার সকালে করলেন ইকুয়েডরের বিপক্ষে।

শুধু ফ্রি-কিকেই নয় গোল ও অ্যাসিস্টেও লিওনেল মেসি কোপা আমেরিকার সেরা খেলোয়াড়। আর্জেন্টিনা টুর্নামেন্টে ১০ গোল করেছে। যার ৮টিতেই অবদান ছিল মেসির।

পাঁচটি কোপা আমেরিকার আসরে ১৩টি গোল এসেছে মেসির পা থেকে। অ্যাসিস্ট এসেছে ১৬টি। ইকুয়েডরের সঙ্গে গোল করে আর্জেন্টিনার হয়ে তার মোট গোলসংখ্যা ৭৬টি। আর জাতীয় দলের জার্সিতে অ্যাসিস্ট ৪৬টি।

দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় পেলের ৭৭ গোলের পরই মেসির অবস্থান। ব্রাজিলের ফুটবল সম্রাটকে ছাড়িয়ে যেতে অন্তত আরেক ম্যাচ পাচ্ছেন আধুনিক এই ফুটবল কিংবদন্তি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা