খেলা

বিসিবির নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ৭ জুলাই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ কমাতে এবার বেশ কঠোর পথে হেঁটেছে। ১ জুলাই থেকে আগামী সাত ৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে আভাস মিলেছে। লকডাউন শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, চলতি মাসের ৭ জুলাই হবে বোর্ডের এজিএম। সেখানেই চূড়ান্ত হবে আসন্ন নির্বাচনের তারিখ।

চলতি বছরের সেপ্টেম্বরে বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন দিতে হবে। সে হিসেবে জানা যায়, আগামী অক্টোবর অথবা নভেম্বরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ও চলমান লকডাউনের কারণে সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিসিবির নির্বাচন আগামী অক্টোবর অথবা নভেম্বরে হওয়ার কথা থাকলেও গত ১৫ জুন বোর্ডের সাধারণ সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগামী ৭ জুলাই বিসিবির এজিএম হবে।

তবে করোনাভাইরাসের প্রকোপ আর চলমান লকডাউনের কারণে পূর্ব নির্ধারিত সময়ে এজিএম হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

৭ জুলাইয়ের এজিএমেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা ছিল। যেহেতু এজিএম পিছিয়ে যাচ্ছে, সেহেতু নির্বাচন যথাসময়ে হওয়া নিয়েও শঙ্কা বাড়ছে। জালাল ইউনুস জানিয়েছেন, নির্বাচন পিছিয়ে যাবে কিনা সেটি এখনই বলা মুশকিল।

যদি মাস খানেকের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, দেশ স্বাভাবিক গতি ফিরে পায়, তবে নতুন করে এজিএমের নতুন করে তারিখ জানানো হবে। এরপরই ঠিক হবে নির্বাচনের ভাগ্য।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা