খেলা

ইউরোর গোল্ডেন বুট উঠছে কার হাতে

স্পোর্টস ডেস্ক: চলতি ইউরো কাপে বাজিমাত করেছে তুলনামূলক দুর্বল দলগুলো। শিরোপা প্রত্যাশী বেশ কয়েকটি ফেভারিট দল আসর বিদায় নিয়েছে। একইসঙ্গে তারকা খেলোয়াড়দের অনেকেরই ২০২০ ইউরো শেষ হয়েছে। এবার অখ্যাত অনেক খেলোয়াড় দৃষ্টি কেড়েছেন। টুর্নামেন্টে শেষ আটের লড়াই শেষ হয়েছে। এখন প্রতিযোগিতায় টিকে আছে ৪টি দল।

বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৬ জুলাই রাতে ইতালি ও স্পেন এবং ৭ জুলাই ইংল্যান্ড ও ডেনমার্ক ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১১ জুলাই রাতে। তার আগে ঘুরেফিরে আসছে গোল্ডেন বুট প্রসঙ্গ। এবার কার হাতে উঠবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের পুরষ্কার?

ক্রিশ্চিয়ানো রোনালদো এবারের ইউরোয় দুর্দান্ত শুরু করেছিলেন। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে শেষ ১৬-র লড়াই থেকে ছিটকে গেছে পর্তুগাল। বেলজিয়ামের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় রোনালদোদের। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে পাঁচটি গোল করেছেন রোনালদো। গোল্ডেন বুটের লড়াইয়ে এখনো নাম আছে তার।

এবার ইউরোয় বাজিমাত করেছেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। রোনালদোর সমান ৫টি গোল আছে তার নামের পাশে। তবে তার দলও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ইউরো থেকে ছিটকে দিয়ে তাক লাগিয়ে দেয় সুইজারল্যান্ড। যদিও শেষরক্ষা হয়নি তাদের। পরের পর্বে স্পেনের কাছে হেরে যায় তারা। এদিকে ফ্রান্সের করিম বেঞ্জেমাও এবার গোল্ডেন বুট জয়ের দৌড়ে ছিলেন। কিন্তু তার দল ছিটকে যাওয়ায় ৪ গোলের সন্তুষ্ট থাকতে হলো তাকে।

সুইডেনের এমিল ফোর্সবার্গ ও বেলজিয়ামের রোমেলু লুকাকুর চারটি করে গোল আছে। এরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। টুর্নামেন্টে টিকে থাকাদের মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, রাহিক স্টারলিং ও ডেনমার্কের ক্যাসপার ডলবার্গের সর্বোচ্চ তিনটি করে গোল আছে। এরা শেষপর্যন্ত ৫ গোলের কোটা ছাড়িয়ে গোল্ডেন বুট নিজেদের করতে পারবেন কি-না সেটাই দেখার বিষয়?

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা