খেলা

অনন্য কৃতিত্ব মিতালির

স্পোর্টস ডেস্ক: ভারতের জনপ্রিয় মহিলা ক্রিকেটারদের মধ্যে মিতালি রাজ হলো একজন। তিনি নানা সময়ে নানা কারণে আলোচনায় আসেন। এদিকে ছেলেদের ক্রিকেটে ব্যাটিংয়ের যত রেকর্ড তার বেশিরভাগই নিজের দখলে রেখে লড়াই ছেড়েছেন শচীন টেন্ডুলকার। নারী ক্রিকেটে সে পথেই ছুটছেন মিতালি রাজ।

শনিবার ইংল্যান্ড নারী দলের বিপক্ষে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলার পথে নিজের ঝাঁপিতে আরও একটি অর্জন যোগ করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক। এর পরেই মিতালিকে শচীনের সঙ্গে এক আসনে বসিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ইংলিশ নারী দলের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের আগের দুই ম্যাচে নিজে অর্ধশতক হাঁকালেও দলকে জেতাতে পারেনি মিতালি।

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্য। সে মঞ্চটি নিজের করে নিয়েছেন মিতালি। একাধিক রেকর্ড গাড়ার পাশাপাশি ইতিহাসে নাম তুলেছেন এই ডানহাতি ব্যাটার।


ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ৮৬ বলে অপরাজিত ৭৫ রানে ইনিংস খেলেন মিতালি। ইনিংসটি খেলার পথে সাবেক ইংলিশ তারকা শারলট এডওয়ার্ডসকে পিছনে ফেলে তিন ফরম্যাটে সর্বোচ্চ রানের (১০,২৭৩) মালকিন হয়ে যান ৩৮ বছর বয়সী মিতালি।

বিশ্বের এই দুই মহিলা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে ১০ হাজার আন্তর্জাতিক রান। এমনকি মেয়েদের ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৮ হাজার রানও নেই আর কারও।

শুধু এই অর্জনই নয়। খেলোয়াড়ী জীবনে কিংবদন্তি হয়ে ওঠা মিতালির সঙ্গে রেকর্ড বইয়ের মিতালি আরও অনেক জায়গায়। যেমনটি করে দেখিয়েছেন শচীন টেন্ডুলকার। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি (৮৭) ফিফটি ছোঁয়া ইনিংসও মিতালির দখলে।

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ হাজার ৩০৪ রান আছে তার দখলে। এই ফরম্যাটে তার দখলে আছে ৬৫টি ফিফটি, এখানেও চূড়ায় বসেছেন মিতালি। সঙ্গে টানা সাত ওয়ানডেতে ফিফটি করা একমাত্র ব্যাটারও তিনি।

অধিনায়ক হিসেবেও বেশ সফল মিতালি। নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটি (৫৪) ছোঁয়া ইনিংস ইনিংস তার দখলে। এই ফরম্যাটে দলের দায়িত্ব নিয়ে এনে দিয়েছেন সর্ব্বোচ্চ ৮৪টি জয়।

ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি, ৪ হাজার ৮১৮ রান মিতালির দখলে। এছাড়াও একাধিক রেকর্ডে নিজের নাম উজ্জ্বল করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা