খেলা

সাফ ফুটবল হবে পাকিস্তান-ভুটানকে ছাড়াই!

স্পোর্টস ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা আগামী আগস্ট মাসের শেষ দিকে। কিন্তু এবারের আসরটি হতে চলেছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। যদিও গতবছরই প্রতিযোগিতাটি মাঠে গড়ানোর কথা ছিল।

কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পেছানো হয়েছিল। এবারও করোনাকে সামনে রেখেই সেটি আয়োজনের চিন্তা-ভাবনা চলছে। সাফে সাধারণত ৭টি দেশ অংশ নিয়ে থাকে। কিন্তু এবার তাতে কমে যাচ্ছে দুটি দেশ। পাকিস্তান ও ভুটানকে ছাড়াই হতে পারে দক্ষিণ এশিয়ার বড় এই ফুটবল প্রতিযোগিতা।

সাফের অধিভুক্ত সদস্যদের নিয়ে ভার্চুয়াল সভা হয়েছে বৃহস্পতিবার। সেখানে করোনা পরিস্থিতিসহ সাফের বিভিন্ন বিষয় নিয়ে সবাই আলোচনায় অংশ নেয়। সেখানেই আগামী আগস্টের শেষ দিকে ফিফা নির্ধারিত সময়সূচিতে সাফ ফুটবল আয়োজনের কথা বলা হয়েছে।

মূলত দেশটির ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞার কারণেই অংশ নিতে পারছে না পাকিস্তান। আর করোনায় ভুটান দল দেশের বাইরে যাওয়ার অনুমতি পাবে না দেখে এবার অংশ নিতে পারবে না। তাই বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়েই প্রতিযোগিতাটি আয়োজনের চিন্তা-ভাবনা চলছে।

তবে আগামী ১৫ দিনের মধ্যেই নিশ্চিত করা হবে নির্দিষ্ট সময়ে সাফ আয়োজন সম্ভব কিনা। কেননা স্পন্সরের কাছ থেকে নিশ্চিতকরণ কোনও বার্তা পাওয়া যায়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন,‘আগামী আগস্টের শেষে ফিফা উইন্ডোতে সাফের প্রতিযোগিতা আয়োজন্ করতে চাই। করোনার মধ্যে এটা আয়োজন করা কঠিন। এছাড়া স্পন্সরের বিষয়টিও রয়েছে। আমরা আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত কিছু জানাতে পারবো।’

খেলার ধরণ ও ভেন্যু নিয়ে তিনি আরও বলেছেন, ‘এবার পাঁচটি দেশ অংশ নেবে। খেলা হতে পারে লিগ পদ্ধতিতে। ভেন্যু ঢাকার বাইরে চট্টগ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা