খেলা

অপেক্ষা বাড়ল মাবিয়ার

নিজস্ব প্রতিবেদক: ভারত্তোলক মাবিয়া আক্তারের টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের বিষয়টি নানা আলোচনা চলছিলো কয়েকদিনে থেকে। ৩০ জুন তার বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল। গতকাল বুধবার অবশ্য বিষয়টির কোনে সিদ্ধান্তে আসেনি। ৫ জুলাই জানা যাবে বাংলাদেশের ভারত্তোলক আসন্ন টোকিও অলিম্পিকসে খেলতে পারবেন কি না।

বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনের পদেও রয়েছেন। বিশ্ব ভারত্তোলন ফেডারেশনেও রয়েছে যোগাযোগ। তিনিই মূলত মাবিয়ার কার্ডের বিষয়টি দেখভাল করছেন।

আজ বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে তিনি বলেন, ‘কালকের সভায় ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হয়নি। ৫ জুলাই নিশ্চিত হওয়া যাবে কারা পাবেন কার্ড। দশটি ওয়াইল্ড কার্ড রয়েছে।’

দশটি ওয়াইল্ড কার্ডের মধ্যে মাবিয়ার একটি হওয়ার সম্ভাবনা কেমন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভাবনা রয়েছে এজন্য আমরা মাবিয়ার বিভিন্ন রেকর্ড, সাম্প্রতিক ইভেন্টে অংশ নেওয়ার ছবি পাঠিয়েছি।’ মাবিয়া উজবেকিস্তান এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি করোনা পরিস্থিতির জন্য। তিনি খেলতে পারলে ওয়াইল্ড কার্ড পাওয়া সহজ হতো।

এই সময় বেশ কঠিন বলে জানান মাবিয়া, ‘যে কাজই করি মন থাকে ওদিকে। কার্ড পাব তো। অনেক দিন হলো এভাবে অপেক্ষায়।’

২০১৬ রিও অলিম্পিকে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্বে খেলার সুযোগ পাননি মাবিয়া। টানা দুই সাফে স্বর্ণ জিতে মাবিয়া এখন অলিম্পিকে খেলার অপেক্ষায় প্রহর গুণছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা