খেলা

মেসি ‘শতভাগ’ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এখন ফ্রি এজেন্ট। কোন ক্লাবের সাথেই আদতে এখন তাঁর কোনও বাঁধন নেই তার। বলছি বার্সেলোনার সদ্য সাবেক জনপ্রিয় ফুটবলার এবং আর্জেন্টিনা দলের বর্তমান অধিনায়ক লিওনেল মেসির কথা।

একটা অপবাদটা অনেকদিন ধরেই ঘুরেছে ইউরোপীয়-লাতিন সংবাদ মাধ্যমে; লোকমুখে তো বটেই। বার্সেলোনাকে জিতিয়েছেন কাড়ি কাড়ি শিরোপা, আর্জেন্টিনাকে কিছুই না, এরপর এমন আলোচনা আসাও বেশ স্বাভাবিকই।

তবে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে না পারলেও তিনি নিয়ে গেছেন টানা তিন ফাইনালে, তাতেই যেন সে অপবাদটা কিছুটা হলেও ঘুচিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

তবে বার্সেলোনার সঙ্গে টানাপোড়েন, এরপর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন চুক্তির ঘোষণা না আসায় বিষয়টা এখন আবারও প্রাসঙ্গিক। তবে এবার সম্পূর্ণ একশ’ আশি ডিগ্রি উল্টোভাবে। ৩০ জুনের সময়সীমা পেরিয়ে গেছে, আসেনি বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির খবর। ফলে বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক আক্ষরিক অর্থেই শেষ, এখন তিনি সম্পূর্ণরূপে আর্জেন্টিনারই।

ঘটনার শুরু গত জুনে। যখন তৎকালীন সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর সঙ্গে বসেছিলেন নতুন চুক্তির আলোচনায়। শুরুর দিকে খবর আসছিল, আলোচনা এগিয়ে চলেছে দারুণভাবেই। কিন্তু এরপরই হঠাৎ এ আলোচনা থামিয়ে দেন মেসি।

বিষয়টা পরিষ্কার হয়েছিল পরে। আগস্টের দিকে যখন তিনি বার্সেলোনাকে পাঠিয়েছিলেন সেই বিখ্যাত ‘ব্যুরোফ্যাক্স’, যাতে ছিল বার্সেলোনা ছাড়তে চাওয়ার অভিপ্রায়।

ছয়বারের ব্যালন ডি’অর বিজেতার এই চাওয়া অবশ্য অমূলক ছিল না। মূলত তার সঙ্গে বার্সেলোনার চুক্তির ধারাতেই ছিল বিষয়টা। চুক্তির ৮.৩.২.৬ ধারায় তারিখ উল্লেখ করে বলা ছিল, মৌসুম শেষেই একটা নির্দিষ্ট সময়ের আগে ক্লাবকে জানালে ফ্রিতেই ক্লাব ছাড়তে পারবেন তিনি।

সে তারিখটা ছিল জুনের দশ। তাহলে আপনি ভাবতে পারেন, মেসির এই চাওয়া অমূলক রইলো না কীভাবে? করোনাকালে মৌসুম স্থগিত ছিল প্রায় তিন মাসের মতো। তারিখটা তাই সে স্থগিতাবস্থাতেই কেটে গিয়েছিল, মৌসুম আর শেষ হয়নি।

তাই বার্তোমেউর সঙ্গে এক বৈঠকে বিষয়টা পরিষ্কার করে নিয়েছিলেন মেসি, যা তিনি প্রকাশ করেছিলেন গোল ডট কমকে দেওয়া সেই বিখ্যাত সাক্ষাৎকারে। তৎকালীন বার্সেলোনা সভাপতির সঙ্গে মেসির কথা ছিল, মৌসুম যখনই শেষ হোক, ক্লাব ছাড়ার বিষয়টা তখনই জানাতে সমস্যা নেই আর্জেন্টাইন তারকার। করোনাকালের কারণেই যে এই পরিবর্তিত নিয়ম, তা বলাই বাহুল্য।

কিন্তু গত বছর ২৫ আগস্ট যখন মেসি ক্লাব ছাড়তে চাইলেন, তখনই বার্তোমেউ বাধালেন সমস্যা। সরাসরি অস্বীকার করলেন মেসির এই চাওয়া। জানালেন, সেই জুনের দশ তারিখের কথা। শেষমেশ এই নিয়মের বেড়াজালেই মেসি থেকে যান বার্সেলোনায়।

মেসি মূলত ক্লাব ছাড়তে চেয়েছিলেন বার্সার উচ্চাভিলাষ ও তা অর্জনের জন্য যথার্থ রূপরেখার অভাবের কারণে। বিষয়টা মেসি কয়েক বছর ধরেই বলে আসছিলেন, এটাই যে মূল কারণ সেটা গত ৫ সেপ্টেম্বর গোল ডট কমের রুবেন উরিয়াকে দেওয়া সাক্ষাৎকারেও বলেছিলেন।

সে পরিস্থিতি এখন সুদূর অতীত। বার্তোমেউ গেছেন, নতুন সভাপতি হোয়ান লাপোর্তা এসেছেন বার্সেলোনায়। মেসির চাওয়া অনুসারে উচ্চাভিলাষী প্রকল্পও হাতে নিয়েছে কাতালানরা। তবে কেন মেসির চুক্তি শেষ হয়ে গেল নবায়ন ছাড়াই?

মেসি নতুন চুক্তির আলোচনা শুরু করেছেন গেল মে মাসে, মৌসুম শেষ করার পরে। কিছুদিন পরই চলে এসেছে কোপা আমেরিকা। ফলে তাকে চলে আসতে হয়েছে আর্জেন্টিনায়। তবে চুক্তির আলোচনা থেমে নেই। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, তাকে পাঁচ বছরের চুক্তিও প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, যার প্রথম দুই বছর তিনি থাকবেন বার্সেলোনা অধিনায়ক হিসেবে। এরপর তিন বছর ক্লাবের দূত হিসেবে। আর এতে সায় আছে মেসি পক্ষেরও।

এখন চলছে চুক্তির খুঁটিনাটি বিষয়ের আলোচনা। যা শেষ হলেই আসবে চূড়ান্ত ঘোষণা। তবে এই করতে করতেই ৩০ জুনের সময়সীমা চলে গেছে। মেসি সশরীরে বার্সেলোনায় থাকলে হয়তো পরিস্থিতি ভিন্নও হতে পারতো কিন্তু সেটা হয়নি বলেই শেষ হয়ে গেছে চুক্তির মেয়াদ। অবশ্য এ নিয়ে মাথাব্যথা নেই কোনো পক্ষেরই।

তবে যাই হোক, বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক আপাতত ‘শেষ’। আর তাই নতুন চুক্তির ঘোষণা আসার আগ পর্যন্ত মেসি কেবলই আর্জেন্টিনার, কোনো ক্লাবের নন।

রেডিও কাতালুনিয়া জানাচ্ছে, নতুন চুক্তির বিষয়ে মেসি সম্মত হয়েছেন। তিনি বার্সেলোনায় পা রাখলেই আসবে নতুন চুক্তির ঘোষণা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা