খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওমান এবং আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনে। আগে থেকে একটু গুঞ্জন ছিল। এবার তা সত্যি হলো। ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। বিসিসিআইয়ের পর বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই খবর ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ দিন চারেক আগেই জানিয়েছিল খবরটা। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাও এলো।

দুবাই, আবুধাবি, শারজাহ এবং ওমান-এই চার ভেন্যুতে খেলা হবে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির প্রধান নির্বাহী মনু সাহনি বলেন, ‌‘টি২০ বিশ্বকাপ যাতে নিরাপদভাবে হয়, সেটা দেখা আমাদের দায়িত্ব। আমরা দুঃখিত ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পেরে। ভারতীয় বোর্ড, আরব আমিরাত ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা এমনভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যাতে সমর্থকরা উপভোগ করতে পারে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বিসিসিআই মুখিয়ে রয়েছে টি২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য। আরব আমিরাত এবং ওমানে আয়োজন করা হবে এবারের টি২০ বিশ্বকাপ। ভারতে আয়োজন করতে পারলে আরও খুশি হতাম। তবে দেশের করোনা মহামারি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেই কারণে আরব এবং ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই গ্রুপের খেলা হবে আরব আমিরাত এবং ওমানে। এই রাউন্ডে মোট ১২টি ম্যাচ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে, যারা যোগ দেবে সেরা আট দলের সঙ্গে।

নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টিতে সেরা আট দলের মধ্যে থাকতে না পারায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে। সেখানে বাকি সাত দল হলো-শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউগিনি।

সেরা আট দল আর প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করা চার দল মিলে হবে ১২ দলের ‌‘সুপার টুয়েলভ’। সেখানে মোট ৩০টি ম্যাচ থাকবে। শুরু হবে ২৪ অক্টোবর থেকে। সুপার টুয়েলভ-এ দুই গ্রুপে ৬টি করে দল থাকবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে চারটি দল উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা