খেলা

আর্জেন্টিনার জার্সিতে মেসি অনন্য রের্কড

স্পোর্টস ডেস্ক: চলছে কোপা আমেরিকার আসর। আর্জেন্টিনার জার্সি গায়ে অনন্য রের্কড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডটা ছিল হ্যাভিয়ের মাশ্চেরানো দখলে। শেষ ম্যাচে খেলে আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার বনে গিয়েছে লিওনেল মেসি। পেছনে ফেলেছেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ককে।

মাশ্চেরানো আর মেসির আন্তর্জাতিক ফুটবলে অভিষেকটা হয়েছিল কাছাকাছি সময়ে। ২০০৪ সালে মাশ্চেরানো আর এর পরের বছর মেসি। এরপর আর্জেন্টাইন ফুটবলের অবিসংবাদিত নেতাই বনে গিয়েছিলেন দু'জনে। মাশ্চেরানোর যাত্রা শেষ হয় গেল বিশ্বকাপের পরপরই।

২০১৮ সালে ১৪ বছরের ক্যারিয়ার শেষ করেন ১৪৭টি ম্যাচে খেলে। এর আগে ছাড়িয়ে গিয়েছিলেন আরেক কিংবদন্তি হ্যাভিয়ের জানেত্তির রেকর্ড। মাশ্চেরানোর আগে আর্জেন্টিনার জার্সি গায়ে তৎকালীন সর্বোচ্চ ১৪২ ম্যাচের রেকর্ড ছিল তার দখলে।

সে রেকর্ডটা মাশ্চেরানো ভেঙেছিলেন। মেসি আজ পেছনে ফেললেন তাকে। ১৪৮ টি ম্যাচ নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি এখন মেসির দখলেই।

রেকর্ড গড়ার ম্যাচে মেসি নিজেও দিয়েছেন দারুণ এক পারফর্ম্যান্স। ম্যাচের ষষ্ঠ মিনিটে সতীর্থ আলেসান্দ্রো পাপু গোমেজকে দারুণ এক লব পাস দিয়ে করিয়েছেন গোল। এরপর ৩২ মিনিটে পেনাল্টি থেকে করলেন একটি, টুর্নামেন্টে 'ওপেন প্লে' থেকে নিজের প্রথম গোলের দেখাও পেলেন এর একটু পরেই।

তাতে চলে গিয়েছিলেন হ্যাটট্রিকের খুব কাছে। দ্বিতীয়ার্ধে বলিভিয়া গোলরক্ষক লাম্পে বাঁধা হয়ে না দাঁড়ালে হয়তো পেয়ে যেতেন সেটাও। সেটা না হলেও শেষমেশ আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে ৪-১ গোলে। গ্রুপশ্রেষ্ঠত্ব নিশ্চিত করে উঠে গেছে কোয়ার্টার ফাইনালেও।

উল্লেখ্য, আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও মেসিরই দখলে। ২০১৬ সালে কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি করেন জোড়া গোল। তাতেই ৫৪ গোল করে তৎকালীন সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।

বর্তমানে তিনি ছুটছেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা পেলের পেছনে। আর মাত্র ৪ গোল হলে ব্রাজিল কিংবদন্তি পেলে করা সর্বোচ্চ ৭৭ গোলকে ছাড়িয়ে যাবেন মেসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা