খেলা

নাটকীয় দুই হালি গোল, শেষ আটে স্পেন

স্পোর্টস ডেস্ক: শুরুতেই আত্মঘাতী গোলে স্পেনকে পিছিয়ে দেন গোলরক্ষক। এরপরই রূপ বদলায় দলটি। চলে এক আধিপত্য। একে একে তিন গোল। ক্রোয়েশিয়াও পা গুটিয়ে রাখেনি, আরও দুই গোল করে ৩-৩ এ ফেরে সমতায়। এরপর আসে নাটকীয় মুহূর্ত এবং শেষ আট নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা।

এমন রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

সোমবার (২৮ জুন) কোপেনহেগেনর পারকেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া লা রোহাদের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেরান তোরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। আর ক্রোয়েশিয়ার হয়ে একটি করে গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ।

আক্রমণাত্মক শুরু করা স্পেন ম্যাচের প্রথমেই বেশ কয়েকটি সুযোগ পায়। তবে তা থেকে গোল আদায় করে নিতে পারেনি। ২০তম মিনিটে উল্টো গোল হজম করে বসে। পেদ্রির ব্যাকপাস থেকে গোলরক্ষক উনাই সিমনের হাস্যকর ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বল ঠিকমতো রিসিভ করতে না পারায় জালে জড়ায়।

৩৮তম মিনিটে সমতায় ফেরে স্পেন। ৫৭তম মিনিটে ও ৭৭তম মিনিটে ৩–১ গোলে এগিয়ে যায় ইউরোর তিনবারের চ্যাম্পিয়নরা। ৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় মিসলাভ ওরসিচের গোলে ব্যবধান কমায় ক্রোয়েশিয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফেরে ক্রোয়াটরা। কিন্তু আর ছাড় দেয়নি স্প্যানিশরা। প্রথমার্ধেই ৩ মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয় নিশ্চিত করে ফেলে দলটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা