খেলা

আর্জেন্টিনা দলে বিশাল পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: শেষ আট নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা। তিন ম্যাচে দুটো জয়। আর একটা ড্র। তাতে শেষ আট নিশ্চিত। আগামীকাল সকালে লিওনেল মেসিরা খেলবেন বলিভিয়ার বিপক্ষে। শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দেরকেও বাজিয়ে দেখবেন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই দলে আসবে বড় পরিবর্তন।

শেষ ম্যাচে আর্জেন্টিনা দলে আসবে ছয় পরিবর্তন। প্যারাগুয়ের বিপক্ষে ২২ জুন পাওয়া ১-০ গোলের জয়ে থাকা ছয় খেলোয়াড় আগামীকাল থাকবেন বেঞ্চে।
ছয়জনই আছেন হলুদ কার্ড নিয়ে, আর একটি দেখলেই কোয়ার্টার ফাইনালে হয়ে যাবেন নিষিদ্ধ। কোচ স্ক্যালোনি সেই ছয়জনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইলেন না।

সেই ছয়জন হলেন, এমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ, জিওভানি লো চেলসো, লিয়ান্দ্রো পারেদেস, হোয়াকিন কোরেয়া ও লাওতারো মার্টিনেজ বিশ্রাম পাবেন বলিভিয়ার বিপক্ষে।

তাদের বদলে দলে আসবেন গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ, গিদো রদ্রিগেজ, এক্সেকিয়েল পালাসিওস, হেরমান পেজ্জেলা, আনহেল কোরেয়া।

বলিভিয়া ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। তবে আগের ম্যাচের সেরা খেলোয়াড় আনহেল ডি মারিয়াকেও দলে রাখেননি কোচ স্ক্যালোনি, যেমন রাখেননি ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকেও।

আর্জেন্টাইন আক্রমণভাগে আগামীকাল সকালে দেখা যাবে মেসি, সার্জিও আগুয়েরো ও আলেসান্দ্রো পাপু গোমেজকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা