খেলা

মিটিংয়ে ডাকা হয় না- সুজন

স্পোর্টস ডেস্ক : টাইগারদের নতুন দুই কোচ নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্র্রিন্সকে। অন্যদিকে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নেওয়া হয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথকে। অথচ সংশ্লিষ্ট বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও এর কোনো কিছুই জানেন না খালেদ মাহমুদ সুজন!

সোমবার (২৮ জুন) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ। বলেছেন, ‘আমি আসলে ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আছি কিনা, সেটাও নিশ্চিত না। নামেই আছি, কারণ কোনো মিটিংয়ে কখনও ডাকা হয় না। মাঝের দুই বছর তো ইমেইলই পায়নি, এখন কিছু কিছু পাই।'

জাতীয় দলের নতুন দুই কোচ নিয়োগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমার কথা হচ্ছে যে, যদি আমাকে না জানানোর প্রয়োজন মনে করে, তো আমি জানবো কীভাবে? আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান। কিন্তু আমি কিছুই জানি না। কোচ নিয়োগের বিষয়টি জেনেছি আপনাদের থেকে, না হয় পত্রিকা-টেলিভিশন দেখে। আমাকে কেউ জানায়নি।'

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা