খেলা

১৮ বছর পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল কিউইরা।

জানা গেছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাবে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী কেন উইলিয়ামসন বাহিনী। ওই সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে।

নিউজিল্যান্ডের ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, 'আমরা পাকিস্তান সফরে যেতে চাই। সে লক্ষ্যে আমরা পিসিবি ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস, আমরা পাকিস্তান সফরে যাব।'

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর ৬ বছর কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি। তবে সম্প্রতি জিম্বাবুয়ে-বাংলাদেশ-শ্রীলঙ্কা সেই দেশে গিয়ে খেলে এসেছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা