খেলা

আইসিসির মাসসেরা মুশফিক

স্পোর্টস ডেস্ক:এবার সুখবরটা পেয়ে গেলেন তিনি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মান। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

সোমবার (১৪ই জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, মে মাসের সেরা হয়েছেন মুশফিক। মে মাসের সেরার লড়াইয়ে পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কা প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে গত মাসে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পান এই তারকা ক্রিকেটার। এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মে মাসে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় শ্রীলঙ্কান স্পিনার প্রভিন জয়াবিক্রামার। টেস্ট অভিষেকেই দুই ইনিংসেই স্পর্শ করেন ৫ উইকেটের মাইলফলক। পাকিস্তানের হাসান আলি মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হারের টেস্টে দারুণ সফল। প্রথম টেস্টের দুই ইনিংসেই নেন ৯ উইকেট। পরের টেস্টের ১ম ইনিংসে ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

আইসিসির ভোটিং একাডেমির প্রতিনিধি ভিভিএস লক্ষ্মণ মুশফিকের সেরা হওয়া নিয়ে তিনি বলেন, ‘শীর্ষ পর্যায়ে ১৫ বছর ধরে ক্রিকেট খেলার পরও মুশফিকের রান করার ক্ষুধা কমেনি। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সে তার অন্যতম সেরা ফর্মে ছিল।

যা তার ধারাবাহিকতা অন্যতম উদাহরণ। তার পারফরম্যান্সের সুবাদেই ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। মিডলঅর্ডারে ব্যাটিং ও একসঙ্গে উইকেটকিপিং করাটা তার ফিটনেস ও স্কিলেরই পরিচায়ক।’

২০২১ সাল থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

ই-মেইলে ভোট দেন তারা। আর নিবন্ধিত সমর্থকদের ভোট দেন আইসিসির ওয়েবসাইটে। এবার এই সুযোগটা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা