খেলা

আইপিএলে সাকিব-মুস্তাফিজকে খেলতে দেবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে কম নাটকীয়তা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নিয়ে। সাকিবকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দিতেও রাজি ছিল না বিসিবি। পরে অবশ্য ঠিকই আইপিএলে খেলেছেন এই অলরাউন্ডার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব ও বাংলাদেশি আরেক তারকা মুস্তাফিজুর রহমান খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর তাদের দেশে ফেরায় বিসিবি।

সম্প্রতি বিসিসিআই জানিয়েছে, আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলতে সাকিব-মুস্তাফিজদের ছাড়পত্র দেবে না বিসিবি। এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ত সূচি থাকায় দেওয়া হবে না ছাড়পত্র।

তিনি বলেন, ‘আমাদের আন্তর্জাতিক সূচি চূড়ান্ত। সাকিব ও মুস্তাফিজের এনওসি পাওয়ার সম্ভাবনা দেখি না। কোনও সুযোগই নেই দেশের খেলা ছেড়ে ওখানে খেলার। বিশ্বকাপ চলে এসেছে। এখন আমাদের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।‘

ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে বলেও জানান পাপন, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আমরা ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবো। সঙ্গে বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টিও গুরুত্বপূর্ণ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি করে মোট ১০টি টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

সব মিলিয়ে আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা