খেলা

যে কারণে রোমাঞ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবল মৌসুম এখন শেষ। জাতীয় দলের দায়িত্ব পালন। এবার অধিনায়ক লিওনেল মেসি এখন আর্জেন্টিনায়। বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ আছে সামনে, এরপরই কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা মোচনের লক্ষ্যে মাঠে নামবেন তিনি।

তার আগে তিনি জানালেন, কোপা আমেরিকায় ‘ভালো কিছু’ করতে তর সইছে না তার। জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন সেই ২০২০ সালের অক্টোবরে।

এরই করোনাভাইরাসের কারণে দ্বিতীয় দফায় থমকে গিয়েছে বিশ্বকাপ বাছাই, যার ফলে গত মার্চে হয়নি কোনো খেলা। ব্রাজিল আর্জেন্টিনার দারুণ প্রতীক্ষিত ম্যাচটাও গেছে পিছিয়ে।

তবে তার আক্ষেপ নেই, মেসি উচ্ছ্বসিত জাতীয় দলে ফিরতে পেরেই। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এখানে সতীর্থদের কাছে ফিরে আসতে পেরে বেশ আনন্দিত আমি। সত্যটা হচ্ছে, এখনকার পরিস্থিতিটা বেশ অদ্ভুত, ভিন্ন।

এ নিয়েই বাঁচতে হবে আমাদের। তবে আমরা স্বাভাবিক জীবন যাপনও করতে পারব না। ধীরে ধীরে আমরা একত্রিত হচ্ছি। কঠোর পরিশ্রম করে নিজেদেরকে বিশ্বকাপ বাছাইপর্বের জন প্রস্তুত করছি, দুটো ম্যাচই বেশ কঠিন।’

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে শুক্রবার সকালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে সাম্প্রতিক স্মৃতিটা মেসিদের বেশ তেতো। ২০১৫ আর ২০১৬ সালে এই চিলির কাছে হেরেই যে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের দুয়ার থেকে ফিরে এসেছিল। তাই ম্যাচটার আগে মেসিকে বেশ সতর্কই মনে হলো।

মেসির কথায়, ‘বাছাইপর্বের সব ম্যাচই বেশ কঠিন। চিলি বেশ কঠিন প্রতিপক্ষ। নতুন কোচ এসেছেন, তার অধীনে কম ম্যাচই খেলেছে দলটি; তবে তাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, সঙ্গে আছে তরুণ কিছু খেলোয়াড়ও। আমাদের মতো। কিছু পরিবর্তন আমাদের দলেও এসেছে, তবে আমরা ধীরে ধীরে উন্নতি করছি, আমরা বেশ লড়াকু এক দল।’

বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ পরেই কোপা আমেরিকার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। তার আগে মেসিকে বেশ আশাবাদীই শোনাল, ‘আমি খুবই রোমাঞ্চিত, ভালো কিছুর চেষ্টা করার তীব্র এক ইচ্ছাশক্তি কাজ করছে।

শেষ কোপা আমেরিকায় আমরা ভালো একটা ভাবমূর্তি নিয়ে শেষ করেছিলাম, কিন্তু আমরা সেখানেই বসে থাকতে পারি না, আমাদের আরও উন্নতি প্রয়োজন।

বাছাইপর্বের প্রথম ম্যাচগুলো ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এরপর আর একত্রিত হতে পারিনি। সেই মানে দ্রুতই উঠে যেতে হবে আমাদের। ক্রমাগত উন্নতি করতে হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা