খেলা

সিপিএল খেলা হবে না সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে দল পেয়েছেন সাকিব আল হাসান। তিন বছর পর পুনরায় তাকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াজ। দলটির হয়ে ২০১৬ ও ২০১৭ সালের আসরে খেলেছেন সাকিব এবং জিতেছেন একটি শিরোপা।

২০২১ সালে জ্যামাইকার জার্সিতে নামা হবে না সাকিবের। বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সিপিএলের জন্য সাকিবকে অনাপত্তিপত্র নাও দেয়া হতে পারে- এমনই আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আগামী ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে এবারের সিপিএল। অন্যদিকে বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি সিরিজ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে বাংলাদেশ। এছাড়া খেলা রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও।

এসব গুরুত্বপূর্ণ সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে চান বলে জানিয়েছেন আকরাম। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে তিনি বলেন, ‘আমরা (সিপিএলের এনওসি) এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অবশ্যই আমাদের পুরো শক্তির দল নিয়ে তাদের (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড) বিপক্ষে খেলতে চাই।’

অবশ্য আকরাম খানের চাওয়াই যে পূরণ হবে, এরও নিশ্চয়তা নেই। কেননা বিসিবি তাদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে নতুন কিছু শর্ত যুক্ত করবে। যার মধ্যে অন্যতম হলো, চুক্তি স্বাক্ষর করার আগেই জাতীয় দলের হয়ে কখন খেলতে পারবে তা জানিয়ে রাখা। অর্থাৎ কোনো খেলোয়াড় বিদেশি লিগ খেলতে চাইলে, তা আগেই জানিয়ে রাখবে এবং সেক্ষেত্রে আটকাবে না বিসিবি।

এ সিদ্ধান্তের পেছনেও রয়েছে সাকিবের প্রভাব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে অংশ নিতে শ্রীলঙ্কা সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন সাকিব। তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন কেন্দ্রীয় চুক্তিতে নতুন শর্তের কথা। যাতে শেষ মুহূর্তে গিয়ে খেলোয়াড় পাওয়া নিয়ে চিন্তায় পড়তে না হয়।

আপাতত সিপিএলের বাকি রয়েছে প্রায় দুই মাস সময়। এখন সাকিব ও দেশের ক্রিকেটের সবার নজর ঢাকা প্রিমিয়ার লিগের দিকে। সোমবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দেবেন সাকিব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা