খেলা

ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি

চ্যাম্পিয়ন্স লিগে আগে কখনোই গোল পাননি কাই হাভার্টজ। প্রথমবার গোল পেয়েই বাজিমাত। স্বপ্ন ভাঙলো ম্যানচেস্টার সিটির, আর ইউরোপ সেরার আসনে বসল চেলসি।

শনিবার (২৯ মে) অল ইংলিশ ফাইনালে ১-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

খেলার ২৭তম মিনিটে ফিল ফোডেনের শট স্লাইড ট্যাকলে আটকান আন্টোনিও রুডিগার। ৮ মিনিট পর পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়েন হাভার্টজ, সেবার রক্ষা পায় সিটি। কিছুক্ষণ পর বড় ধাক্কা খায় চেলসি। অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার চিয়াগো সিলভা। এর কিছুক্ষণ পরই উল্লাসে ভাসে চেলসি শিবির।

৪২তম মিনিটে গোলরক্ষক মঁদির বাড়ানো বল মাঝমাঠে পেয়ে সুযোগ বুঝে হাভার্টজের উদ্দেশে বাড়ান ম্যাসন মাউন্ট। হঠাৎ পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে যান গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ।

তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগে ২০তম ম্যাচে এসে পেলেন প্রথম গোল। ২০১৩ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ইলকাই গিনদোয়ানের পর প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরার আসরে নিজের প্রথম গোলটি করলেন ফাইনালে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা