খেলা
দলগত সাফল্যে গর্বিত

ব্যক্তিগত পারফরম্যান্সে আক্ষেপ সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : আসবেন, খেলবেন, জয় করবেন; মাঠে ফিরে এমন কিছুর কল্পনা করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২২ গজে উল্টো চিত্র দেখলেন তিনি।

ব্যাট-বল হাতে সাকিব শ্রীলঙ্কা সিরিজে নিষ্প্রভ। তাতে বড় কিছু হারায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে বাংলাদেশ। এ সাফল্যে গর্বিত হওয়া উচিত বলে মনে করছেন সাকিব। তবে নিজের পারফরম্যান্স বিশেষ করে ব্যাটিংয়ে রান না পাওয়ায় হতাশ তিনি।

শনিবার (২৯ মে) ঢাকা লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেন,‘আপনারা তো দেখেছেন কেমন গেছে (নিজের ব্যাটিং নিয়ে)। মূল্যায়ন করার কী আছে! আমি যা প্রত্যাশা করেছি তা অবশ্যই হয়নি। এরকম হতে পারে। তবে নিশ্চিত করতে হবে সামনে যেন এরকমটা না হয়।’

মিরপুরে তিন ওয়ানডেতেই সাকিবের ব্যাটিং ছিল নড়বড়ে। অনুশীলনের ঘাটতি ছিল তা বোঝা গেছে স্পষ্ট। বিশেষ করে বাড়তি পেসে আটকে যাচ্ছিলেন বারবার। শেষ দুই ম্যাচে তার উইকেট নিয়েছেন দুষমন্ত চামিরা। প্রথম ম্যাচে আউট হয়েছিলেন গুনাথিলাকার ঘূর্ণিতে। তিন ওয়ানডেতে তার রান, ১৫, ০ ও ৪। বোলিংয়ে প্রথম ম্যাচে শিকার ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২টি এবং তৃতীয় ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এমন সংখ্যানগুলো তার নামের পাশে ব্ড্ড বেমানান।

সাকিব বরাবরই স্পেশাল। তার পারফর্ম করা মানে দল এগিয়ে যাওয়া। এবার অলরাউন্ড পারফরম্যান্স এবার আপ টু মার্ক না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয়কে বড় অর্জন বলে মনে করছেন তিনি,‘যে সিরিজটা গিয়েছে সেটা নিয়ে আমাদের সবার গর্বিত হওয়া উচিত এবং এখান থেকে সামনে যাওয়া উচিত। প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। খুবই ভালো। অবশ্যই ৩-০ হলে ভালো হতো।’

প্রথম দুই ম্যাচে পাত্তা না পাওয়া শ্রীলঙ্কা শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেয়। যেভাবে পারফর্ম করেছে তাতে বাংলাদেশকে লেগেছে এলোমেলো। সেজন্য নিজেদের পারফরম্যান্সকে বড় করে মূল্যায়ন করছেন সাকিব। তার ভয়,‘শ্রীলঙ্কা যদি ভালো খেলতো তাহলে ফল অন্য হতে পারতো।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা