খেলা

টিভি স্বত্ব বিক্রির আশায় বিসিবি

স্পোর্টস ডেস্ক: দুই বছরের জন্য হোম সিরিজের টিভি স্বত্ব ১৫০ কোটি টাকায় বিক্রির প্রত্যাশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সময়ে বাংলাদেশ জাতীয় পুরুষ দল ৯টি হোম সিরিজ খেলবে, যেখানে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

চলতি বছরের ১৮ মে থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম সিরিজের টিভি স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। ১৭ মে টিভি স্বত্ব বিক্রির শেষ সময়।

২০১৪ সালে ছয় বছরের জন্য হোম সিরিজের টিভি স্বত্ব গাজী টেলিভিশনের কাছে বিক্রি করে বিসিবি। ২ কোটি ২৫ হাজার ডলারে সম্প্রচার স্বত্ব পায় টেলিভিশনটি। করোনা পরবর্তীকালে ক্রিকেট মাঠে গড়ালে সিরিজ ধরে ধরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে বিসিবি।

সেই পরিকল্পনার অংশ হিসেবে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দরপত্র আহ্বান করেছিল বোর্ড। তাতে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও অবিশ্বাস্য মূল্যে সবাইকে ছাড়িয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় ব্যান-টেক।

জানা যায়, তিন ওয়ানডে এবং দুই টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা বিসিবির কোষাগারে জমা দেয় ব্যান-টেক। এবারও এমন কিছুর প্রত্যাশায় রয়েছে বিসিবি।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এক কর্মকর্তার বক্তব্য, ‘বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে ব্র্যান্ডভ্যালু রয়েছে তাতে টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা বিসিবি পেতেই পারে। এর আগে গাজী টেলিভিশনও বিপুল অর্থ দিয়েছিল। তাদের থেকে সব পাওনা বিসিবি পেয়েছে।’

বিসিবিকে আশা দেখাচ্ছে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অবিশ্বাস্য মূল্য। বিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দরপত্রে যে মূল্য দিয়েছিল তার থেকে ১২ কোটি ৬০ লাখ টাকা বেশি পেয়েছিল। এবারও তেমন কিছুর প্রত্যাশায় বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা এবার দীর্ঘমেয়াদে টিভি স্বত্বের জন্য দরপত্র আহ্বান করেছি। যদিও আমাদের এফটিপি চূড়ান্ত হয়নি তবুও আমরা জানি যে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা কী কী সিরিজ খেলবো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা ভালো দামে স্বত্ব বিক্রি করতে পেরেছি। এবারও ভালো মানের দাম প্রত্যাশা করছি।’

জানা গেছে, গাজী টেলিভিশন ও টি স্পোর্টস এবারও টিভি স্বত্ব কেনার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। আবার গতবার টিভি স্বত্ব কেনা ব্যান-টেকও দৌড়ে আছে। বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক এ স্বত্ব কিনে পরবর্তীতে বিক্রি করে দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারা টিভি স্বত্ব কিনে টি স্পোর্টস ও নাগরিক টিভির কাছে বিক্রি করেছিল।

এদিকে করোনা ও কোয়ারেন্টাইনের কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ব্রডকাস্ট নিয়ে কিছুটা ঝামেলা তৈরি হচ্ছে। বাংলাদেশে যারা ব্রডকাস্টের কলাকুশলী আসেন, তাদের বেশির ভাগ ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে। রিভিউ সিস্টেমের পুরোটাই আসে ইংল্যান্ড থেকে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে এখন দেশে এলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। ইংল্যান্ডের থেকে ফিরলে কোয়ারেন্টাইন ৩ দিনের। ফলে ব্রডকাস্টের দায়িত্বে যারা আছেন, তাদের নিয়ে চিন্তিত বিসিবিও। তবে ঈদের পরপরই সরকার থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছে বিসিবি।

কিছুদিন আগে বিসিবির প্রধান নির্বাহী বলেছিলেন, ‘এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। তারপরও জানেন সরকারের প্রটোকল আছে। আমরা চেষ্টা করছি এই প্রটোকলের মধ্যে থেকে যতটুকু করা যায়। এছাড়া আমরা অন্য আরও বিকল্প ব্যবস্থা দেখছি। বিশ্বের অন্য যেসব দেশে ক্রিকেট হচ্ছে সেসব জায়গা থেকে ক্রু এনে খেলাগুলো চালাবো।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা