খেলা

বেশি রানের জন্য আসছে বাঁশের ব্যাট!

স্পোর্টস ডেস্ক: ব্যাটারদের ‘উইলোবাজ’বলার দিন কি তবে শেষ হয়ে এলো? কিংবা ক্রিকেট কি আরও একটু বোলার বিরুদ্ধ হয়ে যাচ্ছে? এমন প্রশ্নই উঠে আসছে নতুন এক ধরণের ব্যাটের ঘোষণায়, বাঁশের তৈরি ব্যাট!

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, সনাতনধর্মী ব্যাট থেকে এ ধরণের ব্যাট সাশ্রয়কর আর সুইটস্পটও বড়, যে কারণে চার ছয়ের সংখ্যাও বেড়ে যেতে পারে পাল্লা দিয়ে! এমনটাই দাবি করেছেন দুই গবেষক দার্শিল শাহ ও বেন টিঙ্কলার ডেভিস।

দার্শিল তো দাবিই করে বসেছেন, ইয়র্কারেও রীতিমতো ছক্কা হাঁকানো যাবে এই ব্যাট ব্যবহার করলে। তবে কারণ হিসেবে দু’জনে জানালেন উইলোর সংখ্যা কমে আসার বিষয়টা।

স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দার্শিল বলেন, ‘ইংলিশ উইলোর সরবরাহ কমে আসছে ধীরে ধীরে। একটা গাছ রোপণের পর তা থেকে ব্যাট পেতে ১০-১৫ বছর সময় লাগে। তাও আবার ব্যাট প্রস্তুতের সময় একটি গাছের কাঠের ১৫ থেকে ৩০ শতাংশ অপচয় হয়।

তুলনায় বাঁশ অনেক সস্তা। অনেক পাওয়া যায়। দ্রুত বাড়ে, টেকসই। কাছ রোপনের ৭ বছরেই ব্যাট বানানো যায়। এ কারণে চীন, জাপান ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এ ব্যাটই ব্যবহার করা হচ্ছে।’

এখানেই শেষ নয়। সনাতনী ব্যাট থেকে এ ব্যাট একটু বেশিই শক্তপোক্ত। তাই গড়পড়তা আয়ু বেশিই হওয়ার আশা করছেন গবেষকরা। তবে এ ব্যাট ব্যবহারে আসতে পেরোতে হবে বড় এক বাঁধা। কারণ ক্রিকেটে শুধুমাত্র কাঠের ব্যাটই ব্যবহারের অনুমতি আছে, সেখানে এই ব্যাট বাঁশের।

এর আগে সত্তরের দশকে অ্যালুমিনিয়ামের ব্যাটও এসেছে বাজারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চৌকাঠ মাড়ানোর আগেই তা বিলুপ্ত হয়ে গিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা