খেলা

ছোট ভাই উমরের জরিমানা দেবেন কামরান!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান দলে লম্বা সময় একসঙ্গে খেলেছেন দুই ভাই কামরান আকমল ও উমর আকমল। কিন্তু এখন দীর্ঘদিন ধরেই দলের বাইরে দুই ভাই। তবে উমর আকমলকে টি-টোয়েন্টি দলে ফেরানো উচিত বলে বিশ্বাস করেন বড় ভাই কামরান আকমল।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান দলের বর্তমান মিডল অর্ডার দুশ্চিন্তা দূর করার কাজটি ভালোভাবেই করতে পারবেন উমর, এমনটাই আশা কামরানের। যদিও এখন জাতীয় দলের আশপাশেও নেই উমর।

থাকবেনই বা কী করে! সম্প্রতি জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার দায়ে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করেছেন উমর। পাশাপাশি গুনতে হচ্ছে ৪২ লাখ ৫০ হাজার ডলারের জরিমানাও। ২০১৯ সালের ডিসেম্বরে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তবু নিজের ভাইকে জাতীয় দলে চাইছেন কামরান। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উমর আকমলকে বিবেচনায় রাখা উচিত। ওর শাস্তির বিষয়টি এখন শেষ হয়েছে। আমাদের এখন উচিত দেরি না করে ওর পুনর্বাসনের বিষয়ে নজর দেয়া।’

তিনি আরও যোগ করেন, ‘হাই পারফরম্যান্স ক্যাম্পে উমরকে নিয়ে কাজ করা উচিত পিসিবির। যেমনটা অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে করা হয়। যাতে ও ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগের পরবর্তী আসরের জন্য তৈরি হতে পারে।’

এসময় প্রয়োজনের উমরের জরিমানার অর্থ নিজের পারিশ্রমিক থেকে দেয়ার কথাও বলেন কামরান, ‘জরিমানার যে বিষয়টি আছে, উমর যদি এটি দিতে না পারে, তাহলে আমার পিএসএলের পারিশ্রমিক থেকে এটি কেটে রাখতে বলবো পিসিবিকে।’

শুধু নিজের ভাইকে দলে নেয়ার কথাই বলেননি কামরান, তিনি ব্যাট ধরেছেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিমের পক্ষেও। কামরানের মতে, পরীক্ষানিরীক্ষা বাদ দিয়ে এখন মালিক ও ইমাদকেই দলে রাখা উচিত পাকিস্তানের।

এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘তারা একের পর এক পরীক্ষানিরীক্ষা চালিয়ে হয়রান হয়ে পড়েছে। তবু তা থামানোর নাম নেই।

পাকিস্তান দলের মিডল অর্ডারে এখন শোয়েব আখতারের মতো অভিজ্ঞ খেলোয়াড় দরকার। আর ইমাদ ওয়াসিম বিশ্রাম চাইল, তারা বাদই দিয়ে দিলো। তারা এমন করলো কেনো?’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা