খেলা

রোনালদো-মেসি ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স লিগ!

স্পোর্টস ডেস্ক : আগেই সরে গিয়েছিল নয় ক্লাব। ইউরোপিয়ান সুপার লিগ থেকে ফেরার জন্য উয়েফার পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসকেও।

তবে সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে দলগুলো। ফলে তিন ক্লাবকে এক থেকে দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ করার কথা ভাবছে উয়েফা।

গত ১৮ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে অনেকটা চ্যালেঞ্জ করেই আসে সুপার লিগের ঘোষণা। প্রতিষ্ঠাতা হিসেবে ক্লাবে যোগ দেয় তাতে ১২টি ক্লাব।

তবে এর বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিল ফিফা ও উয়েফা। নিষেধাজ্ঞার ঘোষণাও আসে সম্পৃক্তদের বিষয়ে। সঙ্গে যোগ হয় ভক্তদের তীব্র নিন্দাও।

যার ফলেই এ সিদ্ধান্ত থেকে সরে আসে আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ও টটেনহ্যাম, ইন্টার ও এসি মিলান, আর অ্যাটলেটিকো মাদ্রিদ।

মিলান অবশ্য তখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এ বিষয়ে। উয়েফার বিবৃতির মাধ্যমেই নিশ্চিত হয়েছে বিষয়টি।

উয়েফা সম্প্রতি ক্লাব অঙ্গীকার ঘোষণা চুক্তিতে সই করিয়েছে এই নয় ক্লাবকে, উয়েফার বিবৃতিতে এ বিষয়টিই জানানো হয়েছে। এ চুক্তি অনুযায়ী দেড় কোটি ইউরো ইউরোপের শিশু, যুব ও তৃণমূল ফুটবলের জন্য দিতে হবে ক্লাবগুলোকে।

আর তাদের ছেড়ে দিতে হবে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে প্রাপ্য রাজস্বের ৫ শতাংশ। এছাড়াও ভবিষ্যতে এমন কোনো প্রতিযোগিতায় নাম লেখালে ১০ ও অঙ্গীকার ভঙ্গ করলে ৫ কোটি ইউরো জরিমানা দিতে হবে ক্লাবগুলোকে।

তবে উয়েফা সভাপতির কথাতে অবশিষ্ট তিন ক্লাবের শাস্তির মুখে পড়ার বিষয়টির আভাস পাওয়া গেছে। আলেক্সান্দার সেফেরিনের কথা, ‘তথাকথিত ‘সুপার লিগে’ এখনও যুক্ত থাকা ক্লাবগুলোর ব্যাপারে একই কথা বলা যাচ্ছে না। ওই ক্লাবগুলোর বিরুদ্ধে উয়েফা পরবর্তীতে ব্যবস্থা নিবে।’

নির্ভরযোগ্য সূত্র ধরে ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, দুই বা কমপক্ষে এক মৌসুমের নিষেধাজ্ঞা অপেক্ষা করছে ক্লাবগুলোর জন্য। সেটা যদি আগামী মৌসুমেই হয়, তাহলে সম্ভাবনা আছে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোদের ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগ আসর হওয়ার!

তবে তিন ক্লাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ‘অধিকার’ উয়েফার আছে, দাবি করেছেন সেফেরিন। উয়েফা প্রধানের ভাষ্য, ‘প্রস্তাবিত ওই ‘সুপার লিগ’ থেকে সরে আসার আহ্বান প্রত্যাখান করা ক্লাবগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সবরকম অধিকার উয়েফার আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা