খেলা

তামিম-মুশফিককে ছাড়াই শুরু টাইগারদের অনুশীলন শুরু

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা বিপক্ষে আগামী ২৩ মে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যে অনুশীলন পর্ব শুরু করেছে টাইগাররা।

২মে শুরু হয় এই অনুশীলন ক্যাম্প। গতকাল (৬ মে) একদিনের বিশ্রাম সেরে আজ (শুক্রবার) আবার নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসরা। তবে কোয়ারেন্টাইনে থাকায় অনুশীলন আসতে পারেননি তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ দল। সেই সফর শেষে গত ৪মে দেশে ফেরে টাইগাররা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেই নিয়মের মারপ্যাঁচে পড়তে হয়েছে শ্রীলঙ্কা ফেরত দলকে।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না গেলেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়েছিল তামিম-মুশফিকদের।

তবে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের বাড়তি অনুশীলনের সুযোগ দিতে সরকারের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবেদন করেছে কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমানোর জন্য। সে আবেদনে সাড়া মিলেছে, তবে এখনো লিখিত ছাড়পত্র হাতে পায়নি বিসিবি।

এজন্য আজ থেকে পুরো দলের অনুশীলনে সূচি থাকলেও তামিম-মুশফিকরা অনুশীলনে নামতে পারেননি।

শ্রীলঙ্কা ফেরত ৮ ক্রিকেটার; তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছাড়াই আজ পঞ্চম দিনের মতো অনুশীলনে নামেন আফিফ, সৌম্য, নাঈম শেখ, ইমরুলরা।

শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে শুরু হয় এদিনের অনুশীলন পর্ব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা