খেলা

মালিঙ্গা বিশ্বকাপেই ফিরছেন!

স্পোর্টস ডেস্ক: ৩৭ পেরিয়ে গেছে বয়স। এই বয়সে একজন পেসারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সহজ নয়। লাসিথ মালিঙ্গাও নিজেকে সরিয়ে নিয়েছেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে। তবে টি-টোয়েন্টি থেকে বিদায় বলেননি তিনি। তার পথ ধরেই এবার ইঙ্গিত মিলেছে এবি ডি ভিলিয়ার্সের মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন মালিঙ্গাও!

এ বছরেরই অক্টোবর-নভেম্বরে ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ বসবে ভারতে। যেখানে শ্রীলঙ্কান এই তারকা ক্রিকেটারকে দেখা যেতে পারে-এমনই ইঙ্গিত দিলেন দেশটির নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে।

বিশ্বকাপে মালিঙ্গাকে খেলানোর চেষ্টা করছেন শ্রীলঙ্কান জাতীয় নির্বাচকরা। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবারের টি-টোয়েন্টি খেলা এই পেসারকে অনুরোধ করছেন তারা।

জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে বলেন, ‘আমরা সহসাই এনিয়ে লাসিথের সঙ্গে কথা বলব। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ও ভালোমতোই রয়েছে। আমরা ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছি। সেভাবেই আমরা টিম কম্বিনেশন ঠিক করব।’

সামনে টানা দুটি বিশ্বকাপ। ২০২১ ও ২০২২ সালে দুটি বিশ্বকাপ দেখা যাবে। বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা নির্বাচকরা অভিজ্ঞতার কথা ভেবেই মালিঙ্গাকে দলে রাখতে চাইছেন। নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদ বিক্রমাসিংহে বলেন, ‘ও আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা বোলার।

এখনও যা ফর্মে রয়েছে তাতে যে কোনও দলে অনায়াসে সুযো পেতে পারে। পরপর দু’বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে ওকে দলে রাখতে চাইছি আমরা।’

লাসিথ মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। অবশ্য এখন ক্রিকেটে থেকেই দূরে তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা