খেলা

করোনায় ক্রিকেটারের জন্য বিসিবির ২ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক: দেশের ঘরোয়া ক্রিকেট করোনাভাইরাস থমকে দিয়েছে। লম্বা সময় মাঠের বাইরে থেকে রুটি-রুজি নিয়ে শঙ্কায় ক্রিকেটাররা। ক্ষতিগ্রস্ত সেই ক্রিকেটারদের পাশে এবার দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

চুক্তির বাইরে ১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

শনিবার (১লা মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে এই টাকা পুরুষ-নারী উভয় ক্রিকেটাররাই পাবেন।

বিসিবি জানায়, ‘বিসিবির চুক্তির বাইরে ১৭২০ জন নারী ও পুরুষ ক্রিকেটারকে ২ কোটি আর্থিক প্রণোদনা দেবে বোর্ড। করোনাভাইরাসের মহামারির কারণে ঘরোয়া ক্রিকেটের অধিকাংশ প্রতিযোগিতা মাঠে গড়ায়নি, তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪৩২ পুরুষ ও ২৮৮ নারী ক্রিকেটারকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

কোন ক্রিকেটাররা পাবেন এই অর্থ? বিসিবি জানিয়েছে, ‘বিসিবির অধীনে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরসহ এই টাকা পাবে ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ও থার্ড ভিডিশন, নারী জাতীয় দল, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, নারী জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের ক্রিকেটাররা।’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ খেলোয়াড়রা পাবেন নগদ অর্থ।

নারীদের জাতীয় দল, ইমার্জিং দল, অনূর্ধ্ব-১৯ দল, প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা পাবেন বিসিবির এই প্রনোদনা। সব মিলিয়ে করোনা কালে কিছুটা স্বস্তির খবর পেলেন ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়রা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা