খেলা

বিশ্বকাপ জিততেন মেসি, যদি...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ২০১৪, ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা আর লিওনেল মেসি ছিলেন শিরোপা থেকে মাত্র এক গোলের দূরত্বে। তবে শেষমেশ ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের।

সে শূন্যতা পূরণ হয়নি এখনো। তবে সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি অস্কার রুগেরির অভিমত, রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস যদি খেলতেন আর্জেন্টিনার হয়ে, তাহলে এ শূন্যতা পূরণ হয়ে যেত এত দিনে।

আর্জেন্টিনার হয়ে ৯৭ ম্যাচ খেলা বোকা জুনিয়র্সের এই ডিফেন্ডার মনে করেন, আর্জেন্টিনা দলে এখন কেবল একজন সার্জিও রামোস মানের একটা ডিফেন্ডারেরই অভাব আছে। তিনি বলেন, ‘আর্জেন্টিনা আর মেসি, রামোসকে নিয়ে বিশ্বকাপ জিতত নিশ্চিতভাবেই। কারণ সে একজন দানব।’

তিনি আরও যোগ করেন, ‘যদি রামোস আর্জেন্টিনা রক্ষণে খেলত, তাহলে তারা বিশ্বচ্যাম্পিয়ন হতো। সঙ্গে যদি মেসিকে যোগ করা হয় আরকি, সেই পুরনো মেসি। সে বিস্ময়কর ছিল।’

আর্জেন্টিনা দলে এক সময় খেলে গেছেন দানি পাসারেল্লা, হ্যাভিয়ের মাসচেরানো, হুয়ান পাবলো সরিন, রবার্তো আয়ালাদের মতো ডিফেন্ডার। তবু রুগেরি রামোসকেই চাইতেন মেসির দলে।

বললেন, ‘আমার জাতীয় দলে আমি রামোসের মতো একজনকে চাইতাম। যদি তা থাকতো আমাদের, তাহলে আমরা প্রত্যেক বিশ্বকাপের জন্যই শিরোপার দাবিদার থাকতাম।’

আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডারের ক্ষেত্রে তার অভিমত, ‘আমাদের বেশ ভালো কিছু সেন্ট্রাল ডিফেন্ডার ছিল, তবে সর্বকালের সেরা ডিফেন্ডার তাদের কেউই ছিল না। রামোস সবার চেয়ে সেরা। যদি সে আর্জেন্টাইন হতো, তাহলে বিষয়টা বেশ ভালোই হতো। সে আমার চেয়েও সেরা, সেই নাম্বার ওয়ান, সে সবার চেয়ে এগিয়ে।’

একজন রামোসের অভাবে হোক, কিংবা নেহায়েত দূর্ভাগ্যের কারণে, একটা আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ আজও তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পরপর আরও দুটো টুর্নামেন্টের ফাইনালে হেরেছেন মেসিরা।

তবে ২০১৫ আর ২০১৬ কোপা আমেরিকার সেই দুই হারের দগদগে ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এবার আবারও এসেছে মেসি ও তার দলের সামনে। আগামী জুনে শুরু হবে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকা।

করোনা পরিস্থিতির কারণে নিজেদের মাটিতে এ আসর শুরুর আগেই অবশ্য ভ্যাকসিন নিতে হবে সবাইকে, জানিয়েছেন দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা