খেলা

মেসির গোল, তবুও হারলো বার্সা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে গ্রানাডার মুখোমুখি হয় বার্সেলোনা। ঘরের মাঠে এই ম্যাচ জিতে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে ১০ মাস পর পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু তা আর হলো কই?

লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েও গ্রানাডার কাছে ২-১ গোলে হার মেনেছে বার্সা। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হয়নি তাদের। এগিয়ে যাওয়া হয়নি শিরোপা জয়ের দৌড়েও।

এই হারে ৩৩ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে কাতালানরা রয়েছে তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে শীর্ষে।

ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সা। এ সময় আঁতোয়ান গ্রিজমান ও মেসি ওয়ান টু ওয়ান করে বক্সের মধ্যে ঢোকেন। এরপর গ্রিজমান বামদিকে মেসিকে বল বাড়িয়ে দেন। মেসি দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়ান।

৩৬ মিনিটের মাথায় আরো একটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। এ সময় ডানদিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে ছিলেন কেবল গ্রানাডার গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে শট নেন। কিন্তু লক্ষভ্রষ্ট হয়। তাতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় গ্রানাডা। ৬৩ মিনিটে গ্রানাডার ডারউইন মেচিস গোল করে দলকে সমতায় ফেরান। এই গোলের পর ম্যাচ অফিসিয়ালদের কিছু একটা বলে সরাসরি লাল কার্ড দেখেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। বাকি সময় তিনি ডাগআউটে দাঁড়াতে পারেননি।

৭৯ মিনিটে গ্রানাডার জর্গে মলিনা গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি বার্সা। তাতে হারও এড়াতে পারেনি তারা।

বার্সেলোনার মাঠে এটি ছিল গ্রানাডার ঐতিহাসিক জয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা