খেলা

দ্বিতীয় সেশনেও স্বস্তি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্বাগতিক শ্রীলঙ্কাকে রীতিমতো কোণঠাসা করে রাখেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের হাত ধরে প্রথম সেশনটি নিজেদের দখলে রাখে বাংলাদেশ দল।

মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। তবে এবারও তাদের সামনে বাধার দেওয়াল হয়ে দাঁড়ান তাসকিন, সঙ্গে যোগ দেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় সেশনে ২ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে ৬ উইকেট হারানো লঙ্কানদের সংগ্রহ ৪২৫ রান। নিরোশান ডিকওয়েলা ৩১ ও রমেশ মেন্ডিস ১২ রানে অপরাজিত থেকে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন।


২৯১ রানে প্রথম দিনের খেলা শেষ করা শ্রীলঙ্কা হারিয়েছিল মাত্র ১ উইকেট। দ্বিতীয় দিনের সকালের সেশনে খেলা হয় ২৬ ওভার। বাংলাদেশি বোলারদের আঁটসাঁট বোলিংয়ে মোটে ৪৩ রান যোগ করে স্বাগতিকরা।

হারায় ৩ উইকেট। যেখানে গতি আর আগ্রাসনের সঙ্গে ধারাবাহিক লাইন-লেংথে বল করে সেঞ্চুরিয়ান লাহেরু থিরিমান্নের উইকেট তুলে নেন তাসকিন।

থিরিমান্নেকে ১৪০ রানে ফেরানোর পর অ্যাঞ্জেলো ম্যাথুউসকেও সাজঘরের পথ দেখান এই পেসার। প্রথম সেশনেই উইকেট থেকে শার্প টান পেয়েছেন তাইজুল। ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন ২ রানের মাথায়। পরে ৪ উইকেট হারিয়ে ৩৩৪ রান দিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে আবারও বাংলাদেশি বোলারদের শাসন করতে থাকেন অপরাজিত দুই ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। দেখেশুনে খেলে পঞ্চম উইকেট পার্টনারশিপে ৫২ রান যোগ করেন দুজন। এই জুটি যখন সফরকারী শিবিরে আতঙ্ক তৈরি করে, তখন বল হাতে আবার ত্রাতা হয়ে আসেন তাসকিন।

ইনিংসের ১৩৬তম ওভারের চতুর্থ বলে নিশাঙ্কাকে রীতিমত বোকা বানান তাসকিন। খাটো লেংথের বলের লাইন পড়তে পারেননি নিশাঙ্কা, সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩০ রান করে। অর্ধশতক হাকানো ফার্নান্দো শতকের দিকে ছুটেছিলেন, তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার।

পরের ওভারেই মিরাজের বলে ৮১ রান করে আউট হন তিনি। মিরাজকে সুইপ করতে গেলে বল শুরুতে তার হাতে লেগে পরে ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়।

পরে অবশ্য দলকে আর কোনো বিপদে পড়তে দেননি অপরাজিত দুই ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা ও রমেশ মেন্ডিস। ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা ৪২৫ রান নিয়ে চা-পানের বিরতি শেষে আবার তৃতীয় সেশনের খেলা শুরু করবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা