খেলা

সাকিবহীন কলকাতার আরও একটি ম্যাচ

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে সময়টা একদমই ভালো যাচ্ছে না কলকাতার নাইট রাইডার্সের। এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।

পয়েন্ট তালিকায়ও আছে সবার শেষে। নিজেদের ষষ্ঠ ম্যাচে লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দলটি।

এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। প্রথমবারের মতো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হচ্ছে আইপিএলের কোনো ম্যাচ।

আইপিএলের পয়েন্ট টেবিলে পাঞ্জাব রয়েছে ৫ নম্বর পজিশনে, ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪। দুই দলের একাদশেই আসেনি কোনো পরিবর্তনও।

কলকাতার একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, দিনেশ কার্তিক, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী ও শিভাম মাভি।

পাঞ্জাবের একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দিপক হুদা, মইসেস হেনরিক্স, শাহরুখ খান, জেই রিচার্ডসন/রাইলে মেরিডিথ, মোহাম্মদ শামি, আর্শদ্বিপ সিং ও রবি বিষ্ণয়।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা